কলকাতা

Chief Electoral Officer: ভোটার তালিকায় ভুয়ো নাম, সতর্কবার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের

এবার জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের উদ্দেশে সরাসরি সতর্কবার্তা পাঠালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।

Truth Of Bengal: ভোটার তালিকায় ভুয়ো ভোটার থাকার ঘটনায় ফের নড়েচড়ে বসল নির্বাচন দফতর। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে দু’জন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং দু’জন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। এবার জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের উদ্দেশে সরাসরি সতর্কবার্তা পাঠালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের পাঠানো চিঠিতে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুনঃ Mamata Banerjee: অন্যায়ের সাথে আপস নয়, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ডাক মুখ্যমন্ত্রীর

ইআরও এবং এইআরও-রা কোনও অবস্থাতেই তাঁদের দায়িত্ব অন্য কারও হাতে তুলে দিতে পারবেন না।ব্যক্তিগত লগ-ইন আইডি বা ওটিপি ডেটা এন্ট্রি অপারেটরের কাছে দেওয়া যাবে না। আইটি সংক্রান্ত কাজ শুধুমাত্র স্থায়ী সরকারি কর্মী সিস্টেম ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজারই করবেন। বুথ লেভেল অফিসারের যাচাই ছাড়া কোনও তথ্যের রিপোর্ট জমা দেওয়া যাবে না।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
চিঠিতে আরও জানানো হয়েছে, প্রতিটি জেলার জেলাশাসককে তাঁদের অধীনস্থ ইআরও এবং এইআরও দের এই নির্দেশাবলী কঠোরভাবে মানার জন্য সতর্ক করতে হবে। সম্প্রতি তদন্তে উঠে এসেছে, একাধিক ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত অফিসারেরা গাফিলতি করেছেন। এমনকি নিজেদের লগ-ইন আইডি ও ওটিপি বাইরে দিয়ে দিয়েছেন ডেটা এন্ট্রি অপারেটরদের হাতে। এই গাফিলতির জেরেই ভুয়ো ভোটারের নাম ঢুকে গিয়েছে ভোটার তালিকায়।