Bengal Weather: আবারও নিম্নচাপ বঙ্গোপসাগরে, কিন্তু বাংলায় কতটা প্রভাব?
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে তারা।
Truth Of Bengal: বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যার জেরে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে ভিজেছে বাংলা। সাধারণ মানুষের মনে প্রশ্ন—এভাবে চললে কি এবারের দুর্গাপুজো বৃষ্টিতে মাটি হবে? তবে আপাতত স্বস্তির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে তারা।(Bengal Weather)
দক্ষিণবঙ্গে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, আজ বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে বড় ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গে পরিস্থিতি কিছুটা ভিন্ন। সেখানে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। কালিম্পং, দার্জিলিং ও জলপাইগুড়িতে আগামীকালও বৃষ্টি চলতে পারে।
আরও পড়ুনঃ India-Russia Relations: ভারত-রাশিয়া সম্পর্ক ছাপিয়ে যাচ্ছে ভারত-সোভিয়েত সম্পর্ককে
এদিকে বঙ্গোপসাগরে আরও একটি নতুন নিম্নচাপের সৃষ্টি হয়েছে। যদিও এর প্রভাব এখনই বাংলার উপর পড়ছে না। মূলত এই নিম্নচাপটি ওড়িশা হয়ে মধ্যপ্রদেশের দিকে সরে যাওয়ার কথা। ফলে বাংলায় এর সরাসরি প্রভাব কম বলেই মনে করা হচ্ছে।(Bengal Weather)
বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা এবং হালকা বৃষ্টির কারণে কিছুটা অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
অন্যদিকে, উত্তর ভারতের একাধিক রাজ্যে বৃষ্টি রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। কুলু ও মানালিতে প্রবল বৃষ্টির কারণে ধসে পড়েছে একের পর এক রাস্তা। জম্মু-কাশ্মীরেও দেখা দিয়েছে ভয়াবহ পরিস্থিতি। সেখানেও জারি করা হয়েছে কমলা সতর্কতা। জম্মুর বৈষ্ণোদেবী পাহাড়ি এলাকায় ভূমিধসে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।(Bengal Weather)
সার্বিকভাবে বলা যায়, দক্ষিণবঙ্গে আপাতত বড় ধরনের বৃষ্টির আশঙ্কা না থাকলেও উত্তরবঙ্গ এবং দেশের উত্তরের কিছু রাজ্যে আবহাওয়া এখনও মারাত্মক রূপ ধরে রেখেছে। তাই পুজোর আগে রাজ্যবাসী এখনও পুরোমাত্রায় নিশ্চিন্ত হতে পারছে না।






