Bengal Weather: দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমল, তবে এখনই নয় স্বস্তি, ফের নিম্নচাপ ?
Heavy rains expected in North Bengal, scattered thundershowers in South, and coastal advisories for rough seas.
Truth Of Bengal: দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছু হলেও কমেছে। যদিও এখনও অন্তত ছয় জেলায় দুর্যোগের সতর্কতা জারি রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা আপাতত আর নেই(Bengal Weather)। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবারও এই সতর্কতা জারি করা হয়েছে শুধু দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জন্য। কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। তবে আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই।
[আরও পড়ুনঃ ED Raid: নিয়োগ দুর্নীতি মামলায় জেলায় জেলায় ইডির হানা, তৃণমূল বিধায়ক ও তাঁর পিসির বাড়িতে তল্লাশি]
সোমবার বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। সেই কারণে সমুদ্র এখনও উত্তাল রয়েছে(Bengal Weather)। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। ২৬ অগস্ট থেকে ২৮ অগস্ট পর্যন্ত এই অঞ্চলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। নতুন নিম্নচাপ অঞ্চলের প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে কি না, তার দিকে নজর রাখা হয়েছে।
উত্তরবঙ্গে অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে সোমবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে(Bengal Weather)। কোচবিহার এবং দার্জিলিঙের জন্যেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি কম। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে সাড়ে চার ডিগ্রি কম।






