Rinku Singh: এশিয়া কাপের আগে দুরন্ত ছন্দে নাইট ব্যাটার রিঙ্কু
জাতীয় দলে রিঙ্কু সুযোগ পেলেও প্রথম একাদশে তিনি সুযোগ পাবেন কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
Truth of Bengal: আগামী মাসেই শুরু হবে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। ইতিমধ্যে ওই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে সুযোগ পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রিঙ্কু সিং (Rinku Singh)।
জাতীয় দলে রিঙ্কু সুযোগ পেলেও প্রথম একাদশে তিনি সুযোগ পাবেন কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আর সেই জল্পনার মাঝেই বর্তমানে উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে দুরন্ত ছন্দে ব্যাট করলেন নাইট ব্যাটার। গত বৃহস্পতিবার লখনৌয়ের একানা স্টেডিয়ামে গোরক্ষপুর লায়েন্সের বিপক্ষে ৪৮ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংস উপহার দিলেন কেকেআর-এর রিঙ্কু (Rinku Singh)।
আরও পড়ুনঃ Neighborhood Solutions: বোলকুন্ডা কমিউনিটি হলে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি
প্রসঙ্গত, এর আগে ভাল ফর্মে থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের প্রথম একাদশে সুযোগ মেলেনি রিঙ্কুর। মাঠের বাইরে দলের সদস্য হয়েই কাটাতে হয়েছে তাঁকে। কিন্তু এবার চেনা ছন্দে না থাকলেও এশিয়া কাপে জাতীয় দলে সুযোগ পেলেন রিঙ্কু। তবে দল নির্বাচনের সময় তাঁকে দলের অতিরিক্ত ব্যাটার হিসেবেই দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন দল নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকার। কিন্তু তার এমন বক্তব্যের পরই রিঙ্কুর দুরন্ত পারফরম্যান্স যে কিছুটা হলেও টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টকে তাঁকে দলে রাখার কথা চিন্তার বার্তা দিলেন তা বলাই বাহুল্য। রিঙ্কুর এই দুরন্ত ইনিংস সাজানো ছিল ৭টা চার এবং ৮টা ছয়ের সাহায্যে (Rinku Singh)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, রিঙ্কুর এমন পারফরম্যান্সের জেরে মিরাট মাভেরিক্স ৬ উইকেটে পরাজিত করে ধ্রুপ জুড়েলের দলকে। তবে এখন দেখার এমন দুরন্ত পারফরম্যান্স করার পরও আসন্ন এশিয়া কাপে জাতীয় দলের হয়ে রিঙ্কু সুযোগ পান কি না, তা সময়ই বলবে (Rinku Singh)।






