দেশ

Jammu & Kashmir: পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ, জম্মু ও কাশ্মীর পুলিশের ৬ জনকে গ্রেফতার করল সিবিআই

গ্রেফতার হওয়া আধিকারিকদের মধ্যে রয়েছেন ডেপুটি সুপার আইজাজ আহমেদ নাইকু এবং ইন্সপেক্টর রিয়াজ আহমেদ।

Truth of Bengal: সহকর্মীকে বেআইনি আটক ও হেফাজতে নির্যাতনের অভিযোগে জম্মু ও কাশ্মীর পুলিশের ছয় জনকে গ্রেফতার করল সিবিআই। অভিযুক্তদের মধ্যে রয়েছেন এক ডেপুটি সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ এবং এক ইন্সপেক্টরও।২০২৩ সালের ফেব্রুয়ারিতে কুপওয়াড়া জেলায় পুলিশকর্মী খুরশিদ আহমেদ চৌহানকে অবৈধভাবে আটক করে মারধরের অভিযোগ ওঠে পুলিশেরই বিরুদ্ধে। তদন্তে নেমে সিবিআই এফআইআর দায়ের করে এবং সম্প্রতি ওই ছয় পুলিশকর্মীকে গ্রেফতার করেছে (Jammu & Kashmir)।

আরও পড়ুনঃ Agnimitra Paul: মোদির দমদম সভার আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অগ্নিমিত্রা পাল

গ্রেফতার হওয়া আধিকারিকদের মধ্যে রয়েছেন ডেপুটি সুপার আইজাজ আহমেদ নাইকু এবং ইন্সপেক্টর রিয়াজ আহমেদ। অভিযোগ, তাঁরা চৌহানকে নির্মমভাবে শারীরিক নির্যাতন করেছিলেন। কেস রেকর্ড অনুযায়ী, ২০২৩ সালের ১৭ ফেব্রুয়ারি মাদক পাচারের একটি মামলায় নাম জড়ানো হয় চৌহানের। কুপওয়ারা জেলার এসএসপির ডেকে পাঠানোর পর তাঁকে ওই আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। যদিও তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর হয়নি। পরবর্তী তিন দিন হেফাজতে রেখে তাঁর উপর অমানবিক অত্যাচার চালানো হয়েছিল বলে অভিযোগ (Jammu & Kashmir)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

এ বিষয়ে সুপ্রিম কোর্ট গত জুলাই মাসে কঠোর অবস্থান নেয়। আদালত জানায়, খুরশিদের উপর হওয়া নির্যাতন ‘পুলিশি নৃশংসতার সবচেয়ে বর্বর উদাহরণ’। একই সঙ্গে জম্মু ও কাশ্মীর হাই কোর্টের ভূমিকারও কড়া সমালোচনা করে শীর্ষ আদালত।বর্তমানে অভিযুক্ত ছয় পুলিশকর্মী সিবিআই হেফাজতে রয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে রাজ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে (Jammu & Kashmir)।

Related Articles