রাজ্যের খবর

Bill Protest: সংবিধান সংশোধনী বিল বিক্ষোভ, বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল সাংসদ মিতালী বাগের

Truth Of Bengal: ফের বিজেপির বিরুদ্ধে নারী বিদ্বেষের অভিযোগ তৃণমূলের(Bill Protest)। দলের সাংসদ মিতালী বাগ তাঁর ও শতাব্দী রায়ের উপর হামলার অভিযোগ তোলেন বিজেপি সাংসদ কিরণ রিজিজু এবং রভনীত সিং বিট্টুর বিরুদ্ধে। তাঁর অভিযোগ, বুধবার সংবিধান সংশোধনী বিল পেশ করার সময়ে যখন বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন এই ঘটনাটি ঘটে। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে টার্গেট করা হয়েছে মহিলাদের।

[আরও পড়ুনঃ Constitution Bill: “চোখে পর্দা দেওয়া হচ্ছে” সংবিধান সংশোধনী বিল নিয়ে বক্তব্য প্রিয়াঙ্কার]

বুধবার ১৩০ তম সংবিধান সংশোধনী বিল পেশ করাকে কেন্দ্র করে চরম অশান্তি হয় লোকসভায়। বিরোধীদের তীব্র বিক্ষোভের মুখে পড়তে হয় কেন্দ্রকে(Bill Protest)। এখানেই শেষ নয়, জল এতদূর গড়ায় যে শেষ পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে বিলের কাগজ ছুড়ে মারা হয়। তুমুল হই-হট্টগোলের জেরে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। সকলেই আওয়াজ তোলেন এই বিলের বিরুদ্ধে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

তবে তৃণমূল কংগ্রেস সাংসদ মিতালী বাগের অভিযোগ ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর সময় তাঁকে ও শতাব্দী রায়কে ধাক্কা মারেন কিরণ রিজিজু এবং রভনীত সিং বিট্টু। তিনি বলেন, “শান্তিপূর্ণভাবেই স্লোগান দিচ্ছিলাম আমরা। তখন ওনারা একদম সামনে চলে আসেন(Bill Protest)। প্রথমে আবু তাহের, তারপর শতাব্দী দি, ধাক্কা মারেন আমার সামনে এসে। বিজেপি যে মহিলা বিদ্বেষী, তা প্রমাণ হয়ে যাচ্ছে। আমাদের প্রাণের ভয় হচ্ছে। টার্গেট করা হয়েছে মহিলাদের।”

প্রসঙ্গত, সংবিধান সংশোধনী বিল অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী বা অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী যদি গুরুতর অপরাধের গ্রেফতার হন এবং ৩০ দিন জেলবন্দি থাকেন, তাহলে তিনি তাঁর মন্ত্রিত্ব হারাবেন। যদিও বিরোধীদের মতে, এই বিলের মাধ্যমে কেন্দ্র চেষ্টা করছে সরকার ফেলে দেওয়ার। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত এর জল কতদূর গড়ায়। কিভাবে পরিস্থিতির মোকাবিলা করে দু’পক্ষ, সেটাই এখন দেখার।

Related Articles