রাজ্যের খবর

Jalpaiguri: ভাইরাল ভিডিও! জেলা মহিলা মোর্চার সভানেত্রীকে সড়িয়ে দিল বিজেপি

গাড়ির বাইরে ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা তৃণমূল কংগ্রেস নেতা পঞ্চানন রায় দাঁড়িয়ে রয়েছেন।

Truth of Bengal: সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় রাতের অন্ধকারে জঙ্গলের রাস্তায় তৃণমূল কংগ্রেস নেতার গাড়িতে বসে আছেন জেলা বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী দীপা বণিককে। এমনকি গাড়িতে মদের গ্লাস দেখা যায়। গাড়ির বাইরে ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা তৃণমূল কংগ্রেস নেতা পঞ্চানন রায় দাঁড়িয়ে রয়েছেন। ভিডিওটি ভাইরাল হতেই অস্বস্তিতে পড়ে রাজ্যের যুযুধান দুটি রাজনৈতিক দল। এরপর বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে দীপা বণিককে।(Jalpaiguri)

[আরও পড়ুনঃ Digital Milestone: বাংলা সহায়ক কেন্দ্রের নজিরবিহীন সাফল্য, নতুন রেকর্ড নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?]

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বাসিন্দা ছিলেন দীপা বণিক। পরবর্তীতে বিবাহ সূত্রে ক্রান্তি ব্লকের বাসিন্দা হন তিনি। গত ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে লড়ে জয়লাভ করেন তিনি। এরপর পঞ্চায়েত সদস্য হিসেবে জেলা নেতৃত্বের নজর কাড়েন। পাশাপাশি আরএসএস এবং তৎকালীন জেলা বিজেপির সভাপতি বাপী গোস্বামীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি লাভ করেন। এরপর গত ২০২২ সালে বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী হন।(Jalpaiguri)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

গত মঙ্গলবার তার ভিডিও ভাইরাল হওার পর দীপা বণিককে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য ভিডিওটি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিজেপি নেতা অলোক চক্রবর্তী ঘটনার তদন্ত করে নেত্রীকে সড়িয়ে দেওয়ার দাবি করেছিলেন।  যদিও এবিষয়ে দীপা বণিকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।(Jalpaiguri)

Related Articles