Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ ১৩০ তম সংবিধান সংশোধনী বিলে
মমতার অভিযোগ, এসআইআর'র নামে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে।
Truth of Bengal: ১৩০তম সংবিধান সংশোধনী বিল নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এক এক্স হেন্ডেলে তিনি জানান, “এই বিল শুধু জরুরি অবস্থার থেকেও ভয়ঙ্কর নয়, এটি ভারতীয় গণতন্ত্রের মৃত্যুবার্তা। ফেডারেল কাঠামো ধ্বংস করাই এর মূল লক্ষ্য।”( Mamata Banerjee)
I condemn the 130th Constitutional Amendment Bill, proposed to be tabled, by the Government of India today. I condemn it as a step towards something that is more than a super- Emergency, a step to end the democratic era of India for ever. This draconian step comes as a death… pic.twitter.com/Vx78R1fh6V
— Mamata Banerjee (@MamataOfficial) August 20, 2025
[আরও পড়ুনঃ Afganistan: আফগানিস্তানে বাস দুর্ঘটনায় মৃত ৭৬, আগুনে পুড়ে মৃত্যু শিশু-সহ বহু যাত্রীর]
আরও বড় বিপদ হল, আদালতের স্বাধীনতা নষ্ট করে বিচার বিভাগের ক্ষমতা কেড়ে নেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র। তার কথায়, “এই বিল হিটলারি মানসিকতার প্রতিফলন। আদালতের বিচারক্ষমতা কেড়ে নিয়ে নির্বাচিত সরকারের কাজকর্মে অযাচিত হস্তক্ষেপের সুযোগ করে দেওয়া হচ্ছে।”( Mamata Banerjee)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
তিনি আরও বলেন, “এই পদক্ষেপ সংস্কার নয়, বরং গণতন্ত্রের পশ্চাদপদতা। আইন আদালতের বদলে রাজনৈতিক স্বার্থের হাতে চলে যাবে। গণতান্ত্রিক কাঠামোর মৌলিক ভিত্তি,ফেডারেলিজম, ক্ষমতার বিভাজন, এবং বিচার বিভাগের স্বাধীনতা—সবই বিপন্ন হবে।” তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হুঁশিয়ারি দেন, এই বিল পাশ হলে তা হবে সংবিধানিক শাসনব্যবস্থার মৃত্যুপরোয়ানা। “গণতন্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা মানুষ কোনোদিন ক্ষমা করবে না। এটি একদলীয় স্বৈরশাসন চাপিয়ে দেওয়ার চক্রান্ত। জনগণের অধিকার, তাদের আদালত, তাদের গণতন্ত্র রক্ষার জন্য এখনই রুখে দাঁড়াতে হবে,” স্পষ্ট সতর্কবাণী এক্স হ্যান্ডেলের মাধ্যমে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।( Mamata Banerjee)






