দেশ

Delhi: দিল্লির ৫০ টির বেশি স্কুলে বোমাতঙ্ক, দেওয়া হল হুমকি ইমেল, আতঙ্কিত পড়ুয়ারা

তবে ওই ইমেলগুলিকে ভুয়ো ইমেল বলতে নারাজ দিল্লি পুলিশ।

Truth of Bengal: ফের বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল দিল্লির স্কুলে। দিল্লির প্রায় ৫০ টিরও বেশি স্কুল বোমা মেড়ে উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে পুলিশের তরফ এখনও পর্যন্ত স্পষ্ট করা হয়নি কোন কোন স্কুলগুলিতে এই হুমকি ইমেল দেওয়া হয়েছে, সেই বিষয়টি। তবে খবর ছড়িয়ে পড়তেই স্কুলগুলিতে পৌঁছয় পুলিশ। উপস্থিত বম্ব স্কোয়াড।(Delhi)

[আরও পড়ুনঃ Firearm Seizure: আগ্নেয়াস্ত্র কারবারিকে অস্ত্রসহ গ্রফতার করল পুলিশ]

প্রসঙ্গত,দুদিন আগেই এভাবে হুমকি ইমেল পৌঁছেছিল দিল্লির ৩২ টি স্কুলে। এখনও পর্যন্ত সেই রেশ না কাটলেও, ফের দিল্লির ৫০ টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। জারি তল্লাশি অভিযান। দিল্লি পুলিশ সূত্রে খবর, স্কুল খালি করার সিদ্ধান্ত গ্রহণ হয়েছে।(Delhi)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

তবে লাগাতার তল্লাশি অভিযানের পর, পুলিশ জানিয়েছে সন্দেহজনক ভাবে কোনো স্কুল থেকেই কিছু উদ্ধার হয়নি। তবে ওই ইমেলগুলিকে ভুয়ো ইমেল বলতে নারাজ দিল্লি পুলিশ। ইমেল কে বা কারা পাঠিয়েছে টা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। বোমাতঙ্ক কেটে গেলে তবেই সম্পূর্ণ বিষয়টি নিয়ে শুরু হবে তদন্ত। খতিয়ে দেখা হবে যে আইডি থেকে সেই অনেকগুলি পাঠানো হয়েছে, সেই আইডিটি। সোমবারের পর বুধবারও যে হুমকি ইমেল স্কুলগুলিতে দেওয়া হয়েছে তা একি প্রেরকের থেকেই কিনা খতিয়ে দেখা হচ্ছে সেটিও। এখনো পর্যন্ত এই সমগ্র ঘটনাই তদন্ত সাপেক্ষ হওয়ার জন্য পুলিশ এই বিষয় নিয়ে এখনই মুখ খুলতে নারাজ।(Delhi)

 

Related Articles