Firearm Seizure: আগ্নেয়াস্ত্র কারবারিকে অস্ত্রসহ গ্রফতার করল পুলিশ
Domkal police conducted a late-night raid in Kamurdia, Murshidabad, and arrested a man, Gajlu Sekh, after recovering a homemade firearm from his house.
Truth Of Bengal: কল্যান বিশ্বাস, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে কামুরদীয়ার কালিতলা এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে(Firearm Seizure)। তারপর আগ্নেয়াস্ত্র মজুত রাখার অভিযোগে তাকে গ্রেফতার করে ডোমকল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়, ধৃতের নাম গাজলু সেখ (৩০), বাড়ি মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার কামুরদীয়ার কালিতলা এলাকায়। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার আইসি পার্থ সারথি মজুমদারের নেতৃত্বে এসআই দেবাশীষ মন্ডল পুলিশের একটি বিশেষ টিম নিয়ে কামুরদীয়ার কালিতলা এলাকায় গাজলু সেখের বাড়িতে অভিযান চালায়।
[আরও পড়ুনঃ Siliguri Theft: চেতনানাশক স্প্রে করে চুরি, হাসপাতালে ভর্তি একই পরিবারের ৭ জন]
প্রথমে গাজলু সেখকে আটক করে এবং বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। তারপর তাকে গ্রেফতার করে পুলিশ। আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করে পুলিশ(Firearm Seizure)। ধৃতকে আজ সাত দিনের পুলিশ হেপাজতের অবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। ধৃতের বিরুদ্ধে এর আগেও পুরানো মামলা রয়েছে বলে জানাযায় পুলিশ সুত্রে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
পুলিশের প্রাথমিক অনুমান, ওই অস্ত্র বাড়িতে মজুত করে রাখতো বিক্রি করার জন্য(Firearm Seizure)। তবে অস্ত্রের কোথায় থেকে নিয়ে এসেছিল এবং কি কারনে এই অস্ত্র মজুত করছিলো তার তদন্ত করে দেখছে ডোমকল থানার পুলিশ।






