SSC Recruitment: এসএসসি শিক্ষক নিয়োগ মামলা: খারিজ সমস্ত রিভিউ পিটিশন, পরীক্ষায় বসতে হবে চাকরিহারাদের
The Supreme Court has rejected all review petitions in the 2016 SSC teacher recruitment case, confirming Kolkata High Court’s ruling.
Truth Of Bengal: এসএসসি শিক্ষক নিয়োগ মামলায় আরো বড় ধাক্কা ২০১৬ সালের চাকরিপ্রার্থীদের। কী হলো এবার? এই সংক্রান্ত মামলায় যতগুলি রিভিউ পেটিশন দায়ের করা হয়েছিল, তা সব খারিজ করে দেওয়া হলো শীর্ষ আদালতের তরফ থেকে(SSC Recruitment)। অর্থাৎ কলকাতা হাই কোর্ট যেই রায় দিয়েছিল চাকরি বাতিলের, তা বহাল রইল। সুতরাং চাকরিহারাদের কাছে এখন একটাই রাস্তা এবং সেটা হল পরীক্ষা দেওয়া।
[আরও পড়ুনঃ India-China: ভারতের বাজার ধরতে কাছাকাছি আসছে বেজিং, ফের শুরু তিন পণ্যের রফতানি]
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্টের সেই সময়ের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ(SSC Recruitment)। এখানেই শেষ নয়, তাদের তরফ থেকে রাজ্যকেও নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দেওয়া হয়। তবে সেই রায় পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। এমনকি রাজ্য ও এসএসসিও আবেদন জানিয়েছিল। এই পরিপ্রেক্ষিতে ১৭৮টি রিভিউ পিটিশন জমা পড়েছিল।
FB POST: https://www.facebook.com/truthofbengal
কিন্তু মঙ্গলবার এই সমস্ত রিভিউ পেটিশন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ শর্মার বেঞ্চ তা খারিজ করে দেয়(SSC Recruitment)। সুতরাং আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর চাকরিহারাদের পরীক্ষা দিতে বসতে হবে। এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, “এটাই স্বাভাবিক যে খারিজ হবে। সব দিক দেখার পরই এই রায় দেওয়া হয়েছে। রিভিউ পিটিশন জমা পড়েছিল প্রায় ২০০টির মতো।”






