দেশ

Independence Day: স্বাধীনতার ৭৯ বছর, কাশী নগরীতে ক্ষুধার্তদের মুখে খাবার তুলে দিলেন তরুণ গবেষক

সামাজিক চেতনা জাগ্রত করার লক্ষ্য নিয়ে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক বিশেষ কর্মসূচি পালিত হয় উত্তরপ্রদেশের কাশী নগরীতে।

Truth of Bengal: স্বাধীনতা দিবস উপলক্ষে সামাজিক ভাবনা। সাধারণ মানুষের পাশে সহযোগিতার হাত। স্বাধীনতা দিবসের প্রকৃত বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ। প্রত্যেকটি মানুষের খাদ্য বস্ত্র বাসস্থানের অধিকার ফিরিয়ে দেওয়ার উদ্যোগ। সেই সঙ্গে সামাজিক চেতনা জাগ্রত করার লক্ষ্য নিয়ে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক বিশেষ কর্মসূচি পালিত হয় উত্তরপ্রদেশের কাশী নগরীতে। তরুণ কবি ও গবেষক সুদীপ চন্দ্র হালদার-এর উদ্যোগে পবিত্র কাশী নগরীর সামনে ঘাট সংলগ্ন বস্তি এলাকায়, রবিদাস পার্ক সংলগ্ন বস্তি এলাকা সহ চারটি স্থানে বসবাসরত দুই শতাধিকের অধিক দরিদ্র ও বন্যা-আক্রান্ত মানুষদের মাঝে খাদ্য বিতরণ করা হয় (Independence Day)।

আরও পড়ুনঃ Football Final: ফাঁসিদেওয়ায় চ্যাম্পিয়ন ভৌমিক ওয়ারিয়ার, ফাইনালে ৩-০ গোলে হারাল জিটিসি গঙ্গারামকে

এই মহতী কর্মসূচির মধ্য দিয়ে দেশের প্রতি সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। কর্মসূচি চলাকালীন সুদীপ চন্দ্র হালদার বলেন, “স্বামী বিবেকানন্দ বলেছিলেন, খালি পেটে ধর্ম হয় না, ক্ষুধার্ত মানুষের কাছে ধর্মের বাণী শোনানো অবমাননাকর; যতদিন একটি কুকুরও অভুক্ত থাকবে, ততদিন আমার মুক্তি নেই। এই বাণী হৃদয়ে ধারণ করেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।” তিনি আরও বলেন, “পবিত্র কাশী নগরীতে দরিদ্র-নারায়ণের সেবা করতে পারা সৌভাগ্যের ব্যাপার। দেশের যুব সমাজকে এই ধরনের মানবিক কাজে এগিয়ে আসতে হবে, কারণ যুবশক্তিই ভারতের উন্নয়নের মূল কারিগর (Independence Day)।”

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘ, বারানসী শাখার সন্ন্যাসী স্বামী ব্রহ্মময়ানন্দ মহারাজ, কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য রাজকুমার ডায়মন্ড, অবিনাশ কুমার সিং, মিঠুন চক্রবর্তী, অনিমেষ রায়, বিবেক কুমার, অনুপ বর্নাওল, শিবরাম কুমার, রাহুল কুমার, সুশান্ত কুমার, আয়ুশ ঝা, অনিক দেবনাথ, ঋষি শাহ, স্পিঞ্জয় দাস, চয়ন মন্ডল, স্বপন রায়, চিত্রদীপ সাহা প্রমুখ। এই ধরনের সমাজসেবামূলক উদ্যোগ যে কেবল মানবিকতা জাগিয়ে তোলে তা নয়, বরং স্বাধীনতা দিবসের তাৎপর্যকে আরও গভীরভাবে উপলব্ধির সুযোগ করে দেয় (Independence Day)।

Related Articles