Football Final: ফাঁসিদেওয়ায় চ্যাম্পিয়ন ভৌমিক ওয়ারিয়ার, ফাইনালে ৩-০ গোলে হারাল জিটিসি গঙ্গারামকে
রবিবারের ফাইনালে মুখোমুখি হয় ভৌমিক ওয়ারিয়ার ও জিটিসি গঙ্গারাম।প্রথমার্ধের ৩৫ মিনিটেই এক গোল করে এগিয়ে যায় ভৌমিক ওয়ারিয়ার।
Truth of Bengal: শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের হাঁসখওয়ায় তরুণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত হল ২৭তম নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। রবিবারের ফাইনালে মুখোমুখি হয় ভৌমিক ওয়ারিয়ার ও জিটিসি গঙ্গারাম।প্রথমার্ধের ৩৫ মিনিটেই এক গোল করে এগিয়ে যায় ভৌমিক ওয়ারিয়ার। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল যোগ করে ম্যাচের দখল পাকা করে তারা। নির্ধারিত ৭০ মিনিট শেষে ৩-০ ব্যবধানে জয় তুলে নেয় ভৌমিক ওয়ারিয়ার (Football Final)।
আরও পড়ুনঃ Jhargram Seizure: উদ্ধার হল ৩৫০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ, গ্রেফতার ৩
ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্ত, শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রুমা রেশমি এক্কা, ফাঁসিদেওয়ার বিধায়ক দূর্গা মুর্মু, শিলিগুড়ি মহকুমা পরিষদের সদস্য কুমুদিনী বড়াইক ঘোষ, তরুণ সংঘের সভাপতি ও সদস্যবৃন্দ। সংসদ রাজু বিস্ত জানান, “প্রায় ১৭ বছর ধরে এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। এটি একটি ভালো উদ্যোগ, তাই আমি নিজে এসে খেলা দেখেছি। আমি বলতে চাই, খেলাধুলায় যুক্ত থাকলে যুবকরা কোনও খারাপ কাজে জড়াবে না (Football Final)।”
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/






