Daily Horoscope: নতুন দায়িত্বে কুম্ভ, দাম্পত্যে মতানৈক্য মীনের
জ্যোতিষশাস্ত্র মাঝে মাঝে আগেভাগেই জানিয়ে দেয় ভবিষ্যতের আভাস।
Truth of Bengal: মানুষের জীবন সবসময় সমতল পথে এগোয় না। কখনও আনন্দ, কখনও কষ্ট এই মিশ্রণেই গড়ে ওঠে প্রতিদিনের গল্প। হঠাৎ ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনা আমাদের পথ বদলে দেয়। তবে জ্যোতিষশাস্ত্র মাঝে মাঝে আগেভাগেই জানিয়ে দেয় ভবিষ্যতের আভাস। দেখে নিন আজকের দিন আপনার জন্য কী বার্তা বহন করছে (Daily Horoscope)।
মেষ রাশি
আজ অযথা কোনও ঝামেলায় পড়ার সম্ভাবনা প্রবল, বিশেষত পুলিশি সমস্যায়। নিজেকে শান্ত রাখুন, উত্তেজিত হবেন না। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা জরুরি। মানসিক অস্থিরতা বাড়তে পারে। ভুল স্বীকার করলে পরিস্থিতি সহজে সামলে নেওয়া যাবে। খরচের দিকেও সতর্ক থাকুন। মা-বাবার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন।
বৃষ রাশি
কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা আপনার জন্য লাভজনক হবে। ব্যবসায় শুভ সময়ের ইঙ্গিত আছে, অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সঞ্চয়ে মন দিন। সপরিবারে ভ্রমণের যোগ রয়েছে। তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দুপুরের পর সময় উত্তম।
মিথুন রাশি
আজ আপনার খরচ বাড়তে পারে। কর্মজীবনে উন্নতির দরজা খুলবে, কিন্তু সঙ্গে দায়িত্বও বৃদ্ধি পাবে। ব্যক্তিগত সম্পর্কে অতিরিক্ত প্রত্যাশা না করাই ভালো। বিনিয়োগের জন্য দিনটি অনুকূল নয়। পেটের সমস্যা দেখা দিতে পারে। খেলাধুলার সঙ্গে যুক্তদের জন্য সুযোগ আসছে।
কর্কট রাশি
আজ কাজের চাপ বাড়বে। সম্পত্তি কেনাবেচার সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায় নতুন পথ খুলবে। সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বেগ বাড়তে পারে। দাম্পত্য জীবনে মতানৈক্যের সম্ভাবনা আছে, তাই সম্পর্কে সংযমী হোন (Daily Horoscope)।
আরও পড়ুনঃ Football Final: ফাঁসিদেওয়ায় চ্যাম্পিয়ন ভৌমিক ওয়ারিয়ার, ফাইনালে ৩-০ গোলে হারাল জিটিসি গঙ্গারামকে
সিংহ রাশি
আজ সবচেয়ে বড় প্রয়োজন নিজেকে শান্ত রাখা। হঠাৎ কোনও খারাপ খবর পেতে পারেন। দায়িত্ব এড়িয়ে গেলে সমস্যায় পড়তে হবে। কর্মস্থলে ঝামেলা দেখা দিতে পারে। পিতার স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি। শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন যোগাযোগের সম্ভাবনা তৈরি হবে।
কন্যা রাশি
আজ পরিবারকে নিয়ে ছোটখাটো ভ্রমণে যাওয়া মানসিক শান্তি দেবে। প্রবীণ বা গুরুজনদের সঙ্গে সময় কাটানো উপকারী হবে। বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে। সতর্ক না থাকলে ভালো কোনও সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে।
তুলা রাশি
যাঁরা যানবাহন ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য আজ শুভ দিন। তবে চাকরিক্ষেত্রে পদোন্নতি আটকে যেতে পারে। কৃষির সঙ্গে যুক্তরা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। উচ্চ রক্তচাপের রোগীদের চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি।
বৃশ্চিক রাশি
আজ কাজে দায়িত্ব বাড়বে এবং উন্নতির সম্ভাবনা রয়েছে। অর্থভাগ্য শুভ থাকবে। ব্যবসায়ীরা বড় সুযোগ পাবেন। প্রেমের সম্পর্কে নতুন মোড় আসতে পারে। সন্তানের জন্য উদ্বেগ বাড়বে। ডায়াবেটিসে আক্রান্তদের নিয়মিত শৃঙ্খলা মেনে চলতে হবে।
ধনু রাশি
আজ তর্ক-বিতর্কে না জড়ানোই শ্রেয়। মিথ্যার আশ্রয় নিলে বিপদ বাড়বে। পরিবারে সম্পত্তি নিয়ে বিবাদ দেখা দিতে পারে। তবে বন্ধুর কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়া যাবে। পুরনো চোট আবার সমস্যার কারণ হতে পারে, তাই নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন (Daily Horoscope)।
মকর রাশি
দিনের শুরুতেই কিছু ঝামেলার সম্মুখীন হতে পারেন। তবে ব্যবসায়ীদের জন্য লাভের সম্ভাবনা উজ্জ্বল। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ আসবে। সন্তানের জন্য গর্বিত হবেন। দিনের শেষে মানসিক চাপ অনেকটাই হালকা হবে।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
কুম্ভ রাশি
পুরনো কোনও সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায় লাভ আসবে। চাকরিতে নতুন দায়িত্ব পাবেন। ধর্ম বা আধ্যাত্মিকতায় আগ্রহ বাড়বে। তবে বাবার স্বাস্থ্যের জন্য দুশ্চিন্তা বাড়বে এবং চিকিৎসায় খরচ হতে পারে। উচ্চ রক্তচাপের রোগীরা সাবধান থাকুন।
মীন রাশি
চাকরিতে পদোন্নতির সম্ভাবনা প্রবল। সোনা ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক। তবে রাস্তাঘাটে চলাফেরায় সাবধান থাকুন, পড়ে গিয়ে বিপদ ঘটতে পারে। দাম্পত্য সম্পর্কে মতানৈক্য দেখা দিতে পারে। দিনের শেষভাগে মানসিক অস্থিরতা বাড়বে। তবে শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ (Daily Horoscope)।






