আন্তর্জাতিক

“ধাঁধায় রাখতে চাইছেন পুতিন”, বৈঠকের আগে সতর্কবার্তা জেলেনস্কির

এই আবহাওয়ায় বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন ট্রাম্প।

Truth Of Bengal: আর মাত্র ২৪ ঘন্টা। তারপরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Ukraine Talks)। গোটা বিশ্বের এখন নজর রয়েছে যে বৈঠক থেকে কোন ফল পাওয়া যায় কিনা, সেদিকে। পাশাপাশি, এরপর ট্রাম্পের পরবর্তী পরিকল্পনা কি হয়, তা নিয়েও একটা বড় সাসপেন্স তৈরি হয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে।

[আরও পড়ুন: Weather Update: আবারও নিম্নচাপের ভ্রুকুটি! বঙ্গোপসাগরে নতুন করে শক্তি সঞ্চয়]

এই আবহাওয়ায় বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন ট্রাম্প। শুধু জ়েলেনস্কি নয়, ইউরোপীয় নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি। তবে ট্রাম্প-পুতিন আলোচনার আগে সতর্কবার্তা দেন জেলেনস্কি। কি বক্তব্য তাঁর? তিনি দাবি করেছেন যে আলোচনার আগে রুশ প্রেসিডেন্ট সকলকে ধাঁধায় রাখতে চাইছেন। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেছেন যে সকলের উপর চাপ সৃষ্টি করতে চাইছে পুতিন (Ukraine Talks)।

জেলেনস্কি বলেন, “শুক্রবার বৈঠক হবে। তার আগে সকলকে ধাঁধায় রাখতে চাইছেন পুতিন। সকলের উপর চাপ সৃষ্টি করতে চাইছেন তিনি এটা বোঝাতে যে রাশিয়া সক্ষম ইউক্রেনের উপর ক্ষমতা বিস্তার করার ক্ষেত্রে।” এই পরিস্থিতিতে ইউক্রেন প্রেসিডেন্টের এমন মন্তব্য যে ট্রাম্পকে নতুন পরিকল্পনা করাতে বাধ্য করবে, তা না বললেও চলে। এই বৈঠক থেকে কিছু বড়সড় ঘোষণা করা হবে, তা আশা করাই যায়।

[আরও পড়ুন: “আশেপাশের প্রানীদের যত্ন নিন”, পথকুকুর নিয়ে সুপ্রিম রায়ের মাঝে ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো]

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই একের পর এক যুদ্ধ থামিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া-ইউক্রেনের ক্ষেত্রেও একই ব্যাপার। এমনকি এর জন্য নয়াদিল্লিকেও কঠিন শাস্তি দেওয়া হয়েছে। রাশিয়া থেকে তেল কিনে তাদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করার জন্য দ্বিগুণ করে দেওয়া হয়েছে শুল্কের হাড়। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত শুক্রবারের বৈঠক থেকে কোন সমাধান বেরিয়ে আসে কিনা (Ukraine Talks)।

Related Articles