রাজ্যের খবর

Nadia: পরিবেশ বাঁচাতে রাখিতে গাছের বীজ!

নদিয়ার কৃষ্ণগঞ্জের চন্দননগর সমবায় সমিতির স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা প্রতিবছরের ন্যায় এবারও নতুন রাখি বাজারে আনেন।

Truth of Bengal: বর্ষায় বনসৃজনের অন্যরকম ভাবনা নিয়েছেন প্রশাসনের কর্তারা। আর প্রশাসনিক উদ্যোগকে কুর্নিশ জানাতে গাছের বীজ দিয়ে রাখি তৈরি করছেন নদিয়ার (Nadia) কৃষ্ণগঞ্জের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। লাউ, কুমড়া , শসা লেবু এবং পেয়ারার বীজ দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে রাখিতে। রাখি পড়লেই মনে পড়ে যাবে গাছের কথা এবং পরিবেশের কথা। এবং এই রাখি মনে করিয়ে দেবে আবার শিশু পাচার নারী পাচার বাল্যবিবাহের মতো সামাজিক কথা গুলিকেও।

[আরও পড়ুনঃ Bankura: আন্তঃরাজ্য এটিএম লুঠের চোরাচক্রের পর্দাফাঁস, বড়সড় সাফল্য পুলিশের]

নদিয়ার কৃষ্ণগঞ্জের চন্দননগর সমবায় সমিতির স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা প্রতিবছরের ন্যায় এবারও নতুন রাখি বাজারে আনেন। লাউ কুমড়োর বীজ, শসার বীজ ও পেস্তা বাদামের খোলা দিয়ে অভিনব রাখি তৈরি করেন  সমাজপ্রেমী মানুষেরা। নারী ক্ষমতায়নের মিশন নিয়ে উৎকর্ষ বাংলা ট্রেনিং সেন্টার গড়ে তোলা হয়েছে। মেয়েরা পাটের তৈরি সামগ্রী এবং টেডি বিয়ার তৈরির উপর ট্রেনিং করছেন। ভবিষ্যতে আরও নতুন ট্রেনিং দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রশাসনিক   ট্রেনিং-এর মাধ্যমে মেয়েরা স্বনির্ভর হয়েছেন ও নিজেরা রোজগার করছেন। অন্যদিকে গোষ্ঠীর  মহিলারা জানান, তাঁদের পাশে সবসময় সমবায় সমিতিকে পাওয়ায় তাঁরা কৃতজ্ঞ।(Nadia)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

সাধারণ মানুষের নাগালের মধ্যে দাম রেখে মাত্র পাঁচ টাকা, দশ টাকায় মিলছে এই অভিনব রাখি । বিগত বছরের রাখির সংগ্রহও থাকছে, যেমন পাটের তৈরি, কাঠের গুঁড়ো, কচুরিপানা, ধানের তৈরি, কাপড়ের তৈরি, তালপাতার রাখি। এই সমস্ত রাখি সাধারণ মানুষের হাতে যাতে পৌঁছায় দামের দিক দিয়ে সেদিকেও রাখা হয়েছে নজর। ফলে বাজারে এই রাখির চাহিদা ক্রমেই বাড়ছে। নজর কারা রাখি ব্লক থেকে জেলা, জেলা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পরে। আর এই রাখি বানিয়েই মেয়েরা এখন স্বনির্ভর হচ্ছেন। চন্দননগর সমবায় সমিতির ম্যানেজার দেবব্রত বিশ্বাস জানান, তাঁদের স্বয়ম্ভর গোষ্ঠীর মেয়েরা প্রতিবছর রাখিতে অভিনবত্ব আনেন। যার ফলে বাজারে এই রাখির চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। মেয়েদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ফলেই তারা জেলার মধ্যে স্বনির্ভর গোষ্ঠী হিসেবে শুধু কৃষ্ণগঞ্জ ব্লকের মধ্যেই নয় নদিয়া (Nadia) জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। সমিতির ম্যানেজার দেবব্রত বিশ্বাস মহিলাদের ভুয়সী প্রশংসা করেন।

মেয়েরা যেভাবে চন্দননগর সমবায় সমিতির মুখ উজ্বল করেছেন, সেই জন্য সমিতি সবসময় তাঁদের পাশে ছিল, আছে এবং থাকবে। সমবায় পরিদর্শক জানান, মেয়েরা ভালো কাজ করলে তাঁরা সবসময় পাশে থাকবেন এবং তাঁদের কাজের জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন।

Related Articles