Eklavya Project: এবার বিনামূল্যে কোচিং! পূর্ব বর্ধমান পুলিশের নতুন প্রকল্প ‘একলব্য’-এর যাত্রা শুরু
তাদের শিক্ষার আলোয় আনার চেষ্টা এক নতুন প্রয়াস এবং সেই সমস্ত কৃতী ছাত্র ছাত্রীরা যাতে রাজ্যের সর্বস্তরের চাকরি পরীক্ষায় অংশ নিতে পারেন এবং ভালো সরকারি চাকরি যাতে পান।
পিন্টু প্যাটেল, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং রাইস এডুকেশনের তৎপরতায় একটি নতুন প্রকল্প চালু করা হল যার নামকরণ করা হয়েছে একলব্য। স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার পর অনেক বেকার যুবক যুবতী রয়েছেন যারা চাকরির জন্য বা ভালো পড়াশোনা করার জন্য ঠিকঠাক মত পরিকাঠামো পাচ্ছেন নাহ অর্থের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে পড়াশোনা। তাই সেই সমস্ত কৃতী ছাত্র ছাত্রী রয়েছেন তাদের জন্য বিশেষ ভাবে সুযোগ করে দেওয়া হল রাজ্য পুলিশের উদ্যোগে নতুন প্রকল্প একলব্য (Eklavya Project)।
আরও পড়ুন: WBHRB Recruitment: রাজ্যের স্বাস্থ্য দফতরে বিরাট নিয়োগ: ৫ হাজারের বেশি স্টাফ নার্স পদে আবেদনের সুযোগ
তাদের শিক্ষার আলোয় আনার চেষ্টা এক নতুন প্রয়াস এবং সেই সমস্ত কৃতী ছাত্র ছাত্রীরা যাতে রাজ্যের সর্বস্তরের চাকরি পরীক্ষায় অংশ নিতে পারেন এবং ভালো সরকারি চাকরি যাতে পান। তারা যাতে রাজ্যের সর্বভারতীয় পরীক্ষায় যাতে অংশ নিতে পারে ভালো ফল করতে পারে সেই জায়গা বা পরিকাঠামো দেওয়া হচ্ছে সকল যুবক যুবতীদের। শনিবার আদিবাসী দিবসের দিন সমাজের ৯০ জন আদিবাসী ছাত্র ছাত্রী বিনামুল্যে রাইসে বিনামুল্যে কোচিং নিতে পারবেন এবার এবার থেকে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ ভাবে যারা কৃতি ছাত্র ছাত্রী রয়েছেন আদিবাসী সম্প্রদায় তাদের ৯০ জনকে বেছে নেওয়া হয়েছে (Eklavya Project)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
তাদের হাতে আজকে কিছু উপহারও তুলে দেওয়া হয়। পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে। পূর্ব বর্ধমান জেলার মেমারি ও গুসকরা এই দুটি জায়গায় কোচিং সেন্টার চালু করা হল ভার্চুয়াল মাধ্যমে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা সভাধিপতি শ্যামাপ্রসান্ন লোহার, বন্দপ্তরের প্রধান সঞ্চিতা শর্মা, জেলা পুলিশ সুপার সায়ক দাস সহ পুলিশের অন্যান্য অধিকারিকগণ (Eklavya Project)।






