Rodri: চোটের কারণে সেপ্টেম্বর অবধি মাঠের বাইরে থাকতে হবে রদ্রিকে
এদিকে আগের থেকে রদ্রি এখন অনেকটাই সুস্থ বলে শনিবার সাংবাদিকদের জানান ম্যান সিটির কোচ গুয়ার্দিওলা।
Truth of Bengal: প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগেই দুঃসংবাদ পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটিতে। সিটির অন্যতম সেরা ফুটবলার রদ্রিকে ছাড়াই লিগের অভিযান শুরু করতে হবে পেপের দলকে। কেননা চোটের কারণে প্রায় একমাস মাঠের বাইরে কাটাতে হবে এই স্প্যানিশ ফুটবলারকে। সংবাদমাধ্যমের কাছে রদ্রির (Rodri) চোটের বিষয়টি জানান স্বয়ং পেপ।
[আরও পড়ুনঃ DYFI Marks Raksha Bandhan: রঘুনাথগঞ্জে DYFI-এর অভিনব রাখি বন্ধন, নারী নির্যাতনের প্রতিবাদে পথে নামল কর্মীরা]
প্রসঙ্গত, রদ্রি চোট পেয়েছিলেন গত ক্লাব বিশ্বকাপে আল-হিলাল ম্যাচে। তবে তিনি কোন জায়গায় চোট পেয়েছিলেন তা ম্যান সিটির পক্ষ থেকে সঠিকভাবে না জানানো হলেও, সূত্রের খবর অনুযায়ী স্প্যানিশ ফুটবলারের কুঁচকিতে আঘাত লেগেছে। রদ্রি এর আগেও চোটের কবলে পড়ে দীর্ঘ মাস মাঠের বাইরে ছিলেন। গত মরসুমে আর্সেনালের বিরুদ্ধে ম্যাচে তাঁর এসিএল-এ চোট লেগেছিল। তারপর তিনি ক্লাব বিশ্বকাপে ফের মাঠে ফিরে এসেছিলেন।(Rodri)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
এদিকে আগের থেকে রদ্রি এখন অনেকটাই সুস্থ বলে শনিবার সাংবাদিকদের জানান ম্যান সিটির কোচ গুয়ার্দিওলা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পেপ জানান, ‘রদ্রি এখন আগের থেকে অনেকটাই সুস্থ। অনুশীলনও শুরু করেছে। তবে ওকে প্রিমিয়ার লিগের প্রথম তিনটি ম্যাচে পাওয়া যাবে না। ওর মাঠে ফিরতে ফিরতে সেপ্টেম্বর মাস হয়ে যাবে। আমরা রদ্রিকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাই না। আমরা চাই ও পুরোপুরি সুস্থ হয়েই মাঠে ফিরুক।’(Rodri)






