রাজ্যের খবর

Raksha Bandhan: কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের বিশ্বনাথ মন্দির প্রাঙ্গণে রাখিবন্ধন উৎসব

এই উৎসবে ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব স্টুডেন্টস এন্ড ইয়ুথ [WOSY]-এর ন্যাশনাল কনভেনর নীতিকা রেড্ডি, তরুণ কবি ও গবেষক সুদীপ চন্দ্র হালদারকে রাখি বেঁধে শুভেচ্ছা জানান।

Truth Of Bengal: কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের (বিএইচইউ) অন্তর্গত বিশ্বনাথ মন্দির প্রাঙ্গণে রাখিবন্ধন উপলক্ষে এক ‘প্রি-রাখি বন্ধন’ উৎসবের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে পড়ুয়ারা একে অপরের হাতে রাখি পরিয়ে দেন। ভাতৃত্ব বন্ধনের আবহ তৈরি হয় অনুষ্ঠানে। এই উৎসবে ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব স্টুডেন্টস এন্ড ইয়ুথ [WOSY]-এর ন্যাশনাল কনভেনর নীতিকা রেড্ডি, তরুণ কবি ও গবেষক সুদীপ চন্দ্র হালদারকে রাখি বেঁধে শুভেচ্ছা জানান।

[আরও পড়ুন: Rodri: চোটের কারণে সেপ্টেম্বর অবধি মাঠের বাইরে থাকতে হবে রদ্রিকে]

অনুষ্ঠানের শুরুতে নীতিকা রেড্ডি যথাযথ সংস্কৃতি ও রীতি অনুযায়ী স্নেহ ও শুভকামনার প্রতীক হিসেবে সুদীপ চন্দ্র হালদারের কপালে চন্দনের ফোটা, ফুল-দুর্বা-চাল দিয়ে মাঙ্গলিক শুভকামনা এবং মিষ্টান্ন খাইয়ে তাঁকে রাখি পরিয়ে রাখিবন্ধনের শুভেচ্ছা জানান। এই উপলক্ষে তরুন কবি ও গবেষক সুদীপ চন্দ্র হালদার বলেন, রাখিবন্ধন ভারতীয় সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ সামাজিক উৎসব, যা পারস্পরিক ভালবাসা, বিশ্বাস ও নিরাপত্তার প্রতীক। এই উৎসবকে সমগ্র ভারতবর্ষে জনপ্রিয় করে তুলতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অসামান্য অবদান রয়েছে। মাঙ্গলিক এই পার্বণ ভারতীয় ঐতিহ্যবাহী সংস্কৃতির ধারক ও বাহক।’

FB POST: https://www.facebook.com/share/v/15subFnSJT/

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা ও প্রতিনিধিবৃন্দ। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিএইচইউ শাখার সভাপতি প্রশান্ত রায়, সাধারণ সম্পাদক ভাস্কর আদিত্য ত্রিপাঠি, WOSY কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যশোরাজ পাণ্ডে, এবিভিপি বিএইচইউ-এর প্রাক্তন সাধারণ সম্পাদক পুনীত পাণ্ডে প্রমুখ। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে উপস্থিত সকলের হাতে রাখি বেঁধে, মিষ্টান্ন বিতরণ করে এবং তাঁদের সুস্থ, নিরাপদ ও আনন্দময় জীবনের কামনা জানিয়ে।

Related Articles