খেলা

Abhimanyu Easwaran: অভিমন্যুকে সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন গম্ভীর, জানালেন রঙ্গনাথন

যা দেখে রীতিমত অসন্তুষ্ট হয়ে সংবাদমাধ্যমের কাছে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিমূন্যর বাবা রঙ্গনাথ ঈশ্বরণ।

Truth of Bengal: ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য পাঁচ টেস্টের সিরিজ খেলেছে ভারত। সেই সিরিজে ওভালে ম্যাচ জিতে দুরন্তভাবে সমতায় ফিরেছে শুভমনের দল। কিন্তু দলের সঙ্গে থাকলেও পাঁচ টেস্টের একটি ম্যাচেও প্রথম দলে থাকার সুযোগ পাননি বাংলার তরুণ ব্যাটার অভিমূন্য ঈশ্বরণ। তাঁর বদলে দলে সুযোগ পেয়েছিলেন সাই সুর্দশন, করুণ নায়াররা। যা দেখে রীতিমত অসন্তুষ্ট হয়ে সংবাদমাধ্যমের কাছে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিমূন্যর বাবা রঙ্গনাথ ঈশ্বরণ। কিন্তু এই ঘটনার কয়েকদিন পরেই অভিমন্যুর বাবা সংবাদ মাধ্যমকে জানান, ‘ভারতীয় দলের বর্তমান কোচ গৌতম গম্ভীর অভিমন্যুকে ইংল্যান্ড সিরিজে দলে সুযোগ না পেয়ে হতাশ হতে বারণ করেছেন। এবং তিনি আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই ভারতীয় দলে সুযোগ দেওয়া হবে অভিমন্যুকে।’

আরও পড়ুন: Gazipur Murder: বাংলাদেশের গাজিপুরে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে খুন

অভিমন্যুর বাবা এখানেই থেমে না থেকে আরও বলেন, ‘গম্ভীর আমার পুত্রকে বলেছেন, তুমি একদম ভেঙে পড়বে না। তুমি যেভাবে নিজেকে তৈরি করে মেলে ধরছ প্রতিটা ক্ষেত্রে এটা একদম সঠিক পথ। একটু ধৈর্য ধরে অপেক্ষা করে নিজেকে আরও তৈরি করে নাও, সুযোগ তুমি পাবেই। এবং তোমাকে মনে রাখতে হবে, একটা বা দুটো ম্যাচ খেলেই ছিটকে যাওয়া নয়, দীর্ঘদিন ধরে তোমাকে জাতীয় দলে খেলতে হবে। এবং সুযোগের সদ্বব্যবহার করতে হবে। আমি সেই কোচ নই যে তোমাকে একটা বা দুটো ম্যাচ খেলিয়েই কাউকে দল থেকে বাইরে করে দিই না। অন্যদের যেমন সুযোগ দেওয়া হয়েছে, তুমিও সে-রকমই সুযোগ পাবে। শুধু গৌতম-ই নন, অভিমন্যুকে যে ভবিষ্যতে জাতীয় দলে খেলার সুযোগ দেওয়া হবে সে কথা জানিয়েছেন টিম ইন্ডিয়ার কোচিং স্টাফরাও। আমার ছেলে দীর্ঘ ২৩ বছর ধরে ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কঠোর পরিশ্রম করে চলেছে। এরপর জাতীয় দলে সুযোগ পাওয়ার আশাতেও চার বছর ধরে প্রতীক্ষায় রয়েছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কবে ওর ভাগ্যে শিঁকে ছেড়ে।’

এখানেই শেষ নয়, ইংল্যান্ডের বিপক্ষে সাই সুদর্শন দলে সুযোগ পাওয়ায় টিম ম্যানেজমেন্টের ওপর বেশ কিছুটা অসন্তুষ্ট হয়েছিলেন রঙ্গনাথন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মতে সাই সুদর্শনকে খেলানো উচিত হয়নি। কারণ, ইংল্যান্ডের সবুজ উইকেটে অভিমন্যুকে খেলালে আরও ভাল হত। কেননা সবুজ উইকেটে খেলার অভিজ্ঞতা ওর সুর্দশনের থেকে অনেক বেশি। এই কথা বলার ওপর অনেকেই আমাকে ভুল বুঝবেন এটাই স্বাভাবিক। কিন্তু তাঁদের এটা বোঝা উচিত সুর্দশনের সঙ্গে আমার ব্যক্তিগত কোনও রাগ নেই। ইংল্যান্ডের বিপক্ষে যে কটা ম্যাচ খেলেছে তাতে দুটি ম্যাচে কোনও রান পায়নি। এরপর একটি ম্যাচে ৩১ এবং একটি ম্যাচে ৬১ রান করেছে। সেখানে একবার অন্তত অভিমন্যুকে সুযোগ দিতেই পারতেন। তাতে দলের ভাল হত। কেননা অভিমন্যু উইকেট ধরে খেলতে পারেন। যেটা ইংল্যান্ড সিরিজে অত্যন্ত দরকার ছিল।’

প্রসঙ্গত, অভিমন্যু ঘরোয়া টুর্নামেন্টগুলিতে যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছেন। সে কি দলীপ ট্রফি হোক, বা রঞ্জি ট্রফির ম্যাচ হোক। সমানতালে ঝলসে উঠেছে তাঁর ব্যাট। বাংলার হয়ে এখনও পর্যন্ত ১০৩টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ৭,৮৪১। যার মধ্যে রয়েছে ২৭টি সেঞ্চুরি ও ৩১টি হাফ সেঞ্চুরি। ২০২২ সাল থেকে জাতীয় দলের প্রতিটি গুরুত্বপূর্ণ সফরে তিনি থাকলেও মূল দলে জায়গা হয়নি তাঁর। ২০২৫-র ইংল্যান্ড টেস্ট সিরিজেও মাঠের বাইরে কাটাতে হয় তাঁকে। যা নিয়ে সর্বত্রই ক্ষোভ উগরে দেন বাংলার অনেক প্রাক্তন ক্রিকেটার-ই।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

এদিকে ওভালে শেষ টেস্টে দলে সুযোগ না পেয়ে অভিমন্যু এখন দলিপ ট্রফির জন্য নিজেকে তৈরি করবেন বলে জানান, তাঁর বাবা রঙ্গনাথন। এই বিষয়ে জানাতে গিয়ে তিনি বলেন, ‘আপাতত অভিমন্যু বেঙ্গালুরুতে কয়েকটা দিন ওখানে কিছুদিন থেকে দেরাদুনে নিজের বাড়িতে কয়েকটা দিন কাটিয়ে তারপর দলিপ ট্রফি খেলতে যাবে।’ এদিকে চলতি বছর ভারত আরও দুটি টেস্ট সিরিজ খেলবে। দুটি সিরিজই টিম ইন্ডিয়াকে খেলতে হবে নিজেদের ঘরের মাঠে। দুই সিরিজে তাদের প্রতিপক্ষ হল ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। এখন দেখার গৌতমের আশ্বাস অনুযায়ী অভিমন্যু ওই সিরিজগুলিতে প্রথম দলে সুযোগ পান কি না, তা সময়ই বলবে।

Related Articles