Gazipur Murder: বাংলাদেশের গাজিপুরে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে খুন
সাংবাদিককে দুস্কৃতিরা দেখে তাঁকে কুপিয়ে হত্যা করে।
Truth of Bengal: বাংলাদেশের গাজিপুরে এক সাংবাদিককে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন করে দুস্কৃতিরা। ঘটনার সূত্রপাত, ছিনতাইয়ের কারণে খুনিরা এক দম্পতিকে করছিল তাড়া। সাংবাদিক সেই ঘটনার ভিডিও করছিল। সাংবাদিককে দুস্কৃতিরা দেখে তাঁকে কুপিয়ে হত্যা করে। অন্যদিকে, গাজিপুরেই অন্য আর একটি জায়গায় এক টোটো চালকের কাছ থেকেও তোলা তুলছিল দুস্কৃতিরা। সেই ঘটনারই ভিডিও করছিল সাংবাদিক। দুটি ঘটনার পর পর ঘটায় দুস্কৃতিরা সাংবাদিককে কুপিয়ে খুন করে। যে সাংবাদিককে কুপিয়ে খুন করা হয় তাঁর নাম সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (Gazipur Murder)।
তিনি দৈনিক প্রতিদিন কাগজের গাজিপুরের সংবাদদাতা। নিহত সাংবাদিকের বয়স ৩৮। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তুহিন দৌড়ে ইদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। পরে দুষ্কৃতীরা তাঁকে দোকানের ভিতরে ঢুকে এলোপাথাড়ি কোপাতে থাকে। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার বলেন, ভয়ঙ্কর ঘটনায় কিছু ভিডিও ফুটেজ হাতে পেয়েছি। কিছু ইঙ্গিতও পেয়েছি। ঘটনায় জড়িতদের ধরতে তল্লাশি শুরু করেছি (Gazipur Murder)।”
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
গাজীপুরের বাসন থানার ওসি শাহিন খান জানান, খবর পেয়ে বাসন থানা–পুলিশ নিহত সাংবাদিককে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজের ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অন্যদিকে, অপর ঘটনায় আহত সাংবাদিকের নাম আনোয়ার হোসেন। তিনি দৈনিক বাংলাদেশের গাজিপুর সংবাদদাতা। এই ঘটনায় রীতিমতো উত্তপ্ত বাংলাদেশ। আনোয়ার হোসেনের মা গাজীপুরের সদর থানায় একটি অভিযোগ করেন। অভিযোগে বলা হয়েছে, আসামিরা নগরের সাহাপাড়া এলাকায় প্রতিটি অটোরিকশা থেকে প্রতিদিন ৩০ থেকে ৪০ টাকা চাঁদা উত্তোলন করেন। প্রসঙ্গত, ইউনূস সরকারের এক বছরের পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এমন একটা দিনেই ভয়াবহ ঘটনা (Gazipur Murder)।






