আন্তর্জাতিক

Donald Trump: ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনায় বসতে নারাজ ট্রাম্প

ওভাল অফিসে স্পষ্ট করে দেন, যতদিন না শুল্ক নিয়ে সমস্যা মেটে, ততদিন ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনায় বসবেন না।

Truth of Bengal: ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে আর কোনও আলোচনা হবে না  সাফ জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল আমদানির ‘শাস্তি’ হিসেবে  ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন তিনি।পরদিন ওভাল অফিসে স্পষ্ট করে দেন, যতদিন না শুল্ক নিয়ে সমস্যা মেটে, ততদিন ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনায় বসবেন না। ট্রাম্পের ঘোষণায় ভারত–আমেরিকা বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ কার্যত অনিশ্চয়তায় পড়ল। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির জন্য এখনও পর্যন্ত পাঁচ রাউন্ড বৈঠক করেছে ভারত (Donald Trump)।

আরও পড়ুন: Himachal Pradesh: ৫০০ ফুট গভীরে পড়ল গাড়ি, ঘটনাস্থলে মৃত ৬

চলতি মাসের শেষ দিকে উভয় দেশের মধ্যে ষষ্ঠ রাউন্ডের বৈঠক হওয়ার কথা। তার আগেই সেই বৈঠকে জল ঢাললেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, ভারত-মার্কিন শুল্ক সমস্যা মেটার আগে পর্যন্ত ভারতের সঙ্গে কোনও বাণিজ্য আলোচনা নয়। মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরিত এক্সিকিউটিভ অর্ডার অনুযায়ী, নতুন শুল্কহার কার্যকর হবে ২১ দিন পর থেকে। এতে ভারতীয় পণ্যের উপর মোট শুল্ক দাঁড়াচ্ছে ৫০ শতাংশ। শুল্ক বৃদ্ধি থেকে আপাতত বাদ থাকবে শুধুমাত্র সেইসব পণ্য, যা ইতিমধ্যেই ভারত থেকে আমেরিকার পথে রওনা হয়েছে। মার্কিন প্রশাসনের একাংশ জানিয়েছে, প্রথম ধাপে ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে ৭ আগস্ট থেকে (Donald Trump)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

দ্বিতীয় ধাপে আরও ২৫ শতাংশ শুল্ক বসবে তিন সপ্তাহ পরে। ট্রাম্পের অভিযোগ, ভারত এখনও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রুশ তেল কিনছে, যা তিনি মেনে নিতে রাজি নন। যদিও ট্রাম্প ‘সমস্যা’ বলতে ঠিক কী বোঝাচ্ছেন, তা স্পষ্ট করেননি। বিশ্লেষকদের মতে, তাঁর আসল লক্ষ্য ভারতকে রুশ তেল আমদানি বন্ধে চাপ দেওয়া। দীর্ঘদিন ধরেই ভারত–আমেরিকা বাণিজ্যচুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে দিল্লি, কিন্তু তা এখনও সফল হয়নি। এর মধ্যেই ‘শত্রু’ বলে পরিচিত চিন ও পাকিস্তানের সঙ্গে চুক্তি করেছে আমেরিকা। ফলে ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান ভারতের জন্য বড় ধাক্কা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল (Donald Trump)।

Related Articles