দেশ

Himachal Pradesh: ৫০০ ফুট গভীরে পড়ল গাড়ি, ঘটনাস্থলে মৃত ৬

বৃহস্পতিবার রাতে তিসা মহকুমার চানওয়াস এলাকায় একটি সুইফট গাড়ি প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই গাড়িতে থাকা সকলের মৃত্যু হয়।

Truth Of Bengal: হিমাচল প্রদেশের (Himachal Pradesh) চাম্বা জেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। আর তাতেই প্রাণ হারালেন ছয়জন। বৃহস্পতিবার রাতে তিসা মহকুমার চানওয়াস এলাকায় একটি সুইফট গাড়ি প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই গাড়িতে থাকা সকলের মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে রয়েছেন রাজেশ কুমার, যিনি চানওয়াসের একটি সরকারি স্কুলের শিক্ষক। তাঁর স্ত্রী, ছেলে (১৫), মেয়ে (১৭) এবং শ্যালকও ঘটনাস্থলেই প্রাণ হারান। তাঁদের সঙ্গে গ্রামের এক বাসিন্দা গাড়িতে লিফট নিয়েছিলেন, তিনিও নিহত হয়েছেন। জানা গেছে, রাজেশ পরিবার-সহ বানিখেতের একটি বোর্ডিং স্কুল থেকে সন্তানদের নিয়ে ফিরছিলেন (Himachal Pradesh)।

গভীর রাতের দিকে ভানজরাডু–চানওয়াস সড়কে গাড়ির চাকা পিছলে খাদে পড়ে যায়। শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন। পুলিশ ও উদ্ধারকারী দল রাতেই মৃতদেহগুলি উদ্ধার করে। তবে কি করে দুর্ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

[আরও পড়ুন: Plastic Pollution: পাট সামগ্রী ব্যবহারে ঢাকের বোলে সচেতনতায় পদ্মশ্রী গোকুল ঢাকি]

দুর্ঘটনা প্রসঙ্গে চুরা বিধানসভার বিজেপি বিধায়ক হংস রাজ জানান, দুর্ঘটনাস্থলের (Himachal Pradesh) রাস্তা মাত্র চার বছর আগে নির্মিত হয়েছিল। তিনি এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ও প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ারাম ঠাকুরও শোকবার্তা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘ এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

Related Articles