কলকাতা

Abhishek Banerjee: “বিজেপিকে সুযোগ করে দিতে চায়” এসআইআর ইস্যুতে কমিশনকে খোঁচা অভিষেকের

Truth of Bengal: নির্বাচন কমিশনের এসআইআর ইস্যুতে উত্তাল বাংলা সহ গোটা ভারতবর্ষ। যেভাবে এর ফলে বিহারের ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, তা জাতীয় রাজনীতিতে তৈরি করেছে চাঞ্চল্যকর পরিস্থিতি। এবার এই প্রসঙ্গে নির্বাচন কমিশনকে একহাত নিলেন তৃণমূল কংগ্রেসের নয়া লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, কমিশন বাড়তি সুযোগ করে দিতে চায় বিজেপিকে।(Abhishek Banerjee)

[আরও পড়ুনঃ US Diplomacy: পাকিস্তানের সেনাপ্রধানকে ফের আমন্ত্রণ ট্রাম্পের, কূটনীতিতে নতুন মোড়]

বর্তমানে জাতীয় রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)। বিজেপি বিরোধী দলগুলি এক হয়ে লাগাতার এই ইস্যু নিয়ে আওয়াজ তুলে চলেছেন। পাশাপাশি, বিক্ষোভ দেখাচ্ছেন সংসদ চত্বরে। সকলেরই বক্তব্য, কেন্দ্র মানুষের অধিকার কেড়ে নিতে চাইছে, কিন্তু তারা তা হতে দেবে না। ইতিমধ্যেই প্রতিবাদ জানাতে ইন্ডিয়া জোটের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশন ঘেরাও করার।(Abhishek Banerjee)

এসআইআর ইস্যুতে প্রথম থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো লাগাতার এর বিরুদ্ধে আওয়াজ তুলছেন। ২১শে জুলাই সভামঞ্চ থেকে শুরু করে ভাষা আন্দোলন মঞ্চ, সবেতেই তিনি পরিষ্কার করে দিয়েছেন যে তিনি এমনটা বাংলায় হতে দেবেন না। এখানেই শেষ নয়, তিনি এটাও জানিয়েছেন যে প্রয়োজন পড়লে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

তবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় একা নন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) এসআইআর নিয়ে প্রথম থেকে গর্জে উঠেছিলেন। এবারও তার ব্যতিক্রম হলো না। বৃহস্পতিবার, দিল্লি যাওয়ার পথে বিমানবন্দরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “কমিশন বিজেপিকে বাড়তি সুযোগ করে দিতে চাইছে। বিজেপি ওদের কাজে লাগিয়েছে যাতে বাংলা ভাষায় কথা বলা মানুষরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ না করতে পারে। নির্লজ্জ ভূমিকায় নেমেছে কমিশন।” এবার দেখার বিষয় যে বিরোধীরা একসাথে কমিশনকে বাধ্য করতে পারে কিনা এসআইআর প্রত্যাহার করতে।

Related Articles