খেলা

Mohammed Siraj: স্টোকস-রুটদের দেওয়া সিরাজের নতুন নাম ফাঁস করলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের

এরপরই স্বদেশীয় বেন স্টোকস, জো রুটরা এই সিরিজে সিরাজের যে নতুন নামকরণ করেছেন তাও সংবাদমাধ্যমের কাছে ফাঁস করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

Truth of Bengal: ওভালে পঞ্চম টেস্টের দ্বিতীয় ইনিংসের শেষ দিনে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করে ভারতের জয় এনে দিয়েছেন মহম্মদ সিরাজ। তারপর ম্যাচ শেষেই সিরাজকে ‘ওভালের হিরো’ বলে ডাকছেন অনেকেই। তবে সিরাজের এমন দুরন্ত পারফরম্যান্সের পর তাঁকে প্রয়াত অজি স্পিনার শেন ওয়ার্নের সঙ্গে তুলনা করেছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন।(Mohammed Siraj)

সিরাজের প্রশংসা করতে গিয়ে সংবাদ মাধ্যমের কাছে নাসের বলেন, ‘এবারের ইংল্যান্ড সিরিজে তাদের ঘরের মাঠে ভারত পাঁচ টেস্টের সিরিজে যে দুটি ম্যাচে জয় পেয়েছে সেই দুটি ম্যাচেই ভারতীয় দলের হয়ে মাঠে নামেননি দলের অন্যতম সেরা পেসার যশপ্রীত বুমরা। এবং তাঁর অনুপস্থিতিতে সিরাজ একাই ভারতীয় দলের পেস বোলিংকে যেভাবে নেতৃত্ব দিয়ে ম্যাচে দলকে জয় এনে দিলেন, তা একথায় অনস্বীকার্য। এবং ভারতের এই জয় পাওয়া সম্ভব হয়েছে কেবলমাত্র সিরাজের দুরন্ত পারফরম্যান্সের কারণেই।’ (Mohammed Siraj)

[আরও পড়ুনঃ Pakbirra Temple: আধুনিকতা ও পুরাণের মিলনসেতু পাকবিড়রার প্রাচীন মন্দির]

এখানেই শেষ নয়, হুসেন আরও জানান, ‘এই সিরিজে সিরাজের বিশেষ কিছু মুহূর্ত ছিল, যেমন লর্ডস টেস্টে ভারতের শেষ খেলোয়াড় হিসেবে আউট হওয়া এবং ওভালের মাঠে মাত্র ১৯ রানের মাথায় হ্যারি ব্রুকের ক্যাচ ফেলা যেন আমাকে মনে করিয়ে দিল ২০০৫ সালের সেই অ্যাশেজ সিরিজের কথা। সেই সিরিজের একটি ম্যাচে সিরাজের মতোই পিটারসনের ক্যাচটিও ফেলে দিয়েছিলেন ওয়ার্ন। তবে সিরাজের মধ্যে নিজেকে মেলে ধরার যে চেষ্টা রয়েছে, তার জন্যই আজ ও এমন সাফল্যের মুখ দেখেছে।’ (Mohammed Siraj)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

এরপরই স্বদেশীয় বেন স্টোকস, জো রুটরা এই সিরিজে সিরাজের যে নতুন নামকরণ করেছেন তাও সংবাদমাধ্যমের কাছে ফাঁস করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। তিনি জানান, ‘ইংল্যান্ডের ক্রিকেটাররা সিরাজকে দিয়েছেন মিস্টার অ্যাংরি (রাগি মানুষ) নামে ডাকছেন। এই সিরিজটা সত্যিই যদি কারোর নামে হয়ে থাকে তাহলে তা অবশ্যই সিরাজের নামে হওয়া উচিত। কেননা আমরা দেখেছি, সিরাজ এবারের ইংল্যান্ড সিরিজ নিয়ে কতটা সিরিয়াস ছিলেন। উদারণ হিসেবে লর্ডসের মাঠে ও আউট হওয়ার পর আমরা দেখেছি ও ক্রিজের মধ্যে হাঁটু গেড়ে বসেছিল। আবার বল হাতে যখন একের পর এক উইকেট নিয়েছে, তখন আবার উল্লাসে মেতে উঠেছেন। আউটের দাবিতেও সন্তুষ্ট না হয়ে অসন্তোষ-ও প্রকাশ করেছেন। এই সব সিরাজের ইংল্যান্ড সিরিজের প্রাপ্তি।’ (Mohammed Siraj)

তবে স্টোকস-রুটরা সিরাজকে ‘রাগী মানুষ’ বললেও তা নিজে মানতে একেবারেই রাজি নন নাসের। তাঁর মতে, ‘সিরাজ একজন বিনোদনপ্রেমী। এবং তাঁর মধ্যে অন্য গুণাবলী যেমন প্রতিভা, হৃদয়, আবেগ এই গুণগুলিও রয়েছে। ও যথেষ্ট পরিশ্রমী। চাপের মুখেও মাথা ঠাণ্ডা রেখে বল করতে পারেন। কঠিন পরিস্থিতিতে অধিনায়ক কিভাবে বোলিংয়ের জন্য পরিকল্পনা করছেন, তার জন্য আলোচনা করেন। ওভালে ম্যাচের শেষ দিনে স্মিথকে শুরুতেই আউট করে বড় ধাক্কা দিল। যেখানে দুটো চার মারলেই ম্যাচের রং বদলে যেত, সেখানে সিরাজ যেভাবে বোলিং করলেন তাঁকে হ্যাটস অফ জানাতেই হবে। কেননা যেখানে একটু এদিক-ওদিক হলে সিরাজ-ই হয়ে যেতেন খলনায়ক। কিন্তু সিরাজ নায়ক হয়ে উঠলেন।’