Mohammed Siraj: রুট-ব্রুকের পার্টনারশিপ গড়ায় কেমন ছিল ভারতের অবস্থা? অন্তিম টেস্টের কথা জানালেন সিরাজ
শুধু ক্রিকেটপ্রেমী নয়, প্রাক্তন তারকারাও এই সিরিজ নিয়ে ক্রমাগত আলোচনা করে চলেছেন।
Truth Of Bengal: ভারত-ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়ে গেলেও এখনো তার রেশ কাটেনি ক্রিকেটপ্রেমীদের মন থেকে। এখনো এই নিয়ে চারিদিকে চর্চা চলে। শুধু ক্রিকেটপ্রেমী নয়, প্রাক্তন তারকারাও এই সিরিজ নিয়ে ক্রমাগত আলোচনা করে চলেছেন। যেভাবে পঞ্চম টেস্ট শেষ হয়েছে, তা হয়তো অনেকেই সহজে ভুলতে পারবেন না। একেবারে নিশ্চিত পরাজয়ের থেকে জয় পেয়েছিল ভারত। ৬ রানে ম্যাচ জিতেছিল তারা।(Mohammed Siraj)
অন্তিম টেস্ট নিয়ে ফের নিজের মুখ খুললেন টিম ইন্ডিয়ার অন্যতম তারকা পেসার মহাম্মদ সিরাজ। ‘রেভস্পোর্টস’কে এক সাক্ষাৎকারে তিনি জানান কি অবস্থা হয়েছিল দলে যখন ব্রুক ও রুট পার্টনারশিপ গড়ছিলেন। এখানেই শেষ নয়, এর মাঝে তিনি বিরাট কোহলিরও প্রসঙ্গ টেনে আনেন। এক কথায় বলতে গেলে, তিনি জানান কীভাবে তিনি সকলকে উৎসাহিত ও উদ্বুদ্ধ করেছিলেন ওই পরিস্থিতি থেকে।(Mohammed Siraj)
আরও পড়ুনঃ Rabichandan Aswin: বিরাটের রান করার পেছনে পুজারার অবদানের কথা জানালেন অশ্বিন
সিরাজ বলেন, “আমি সকলকে উৎসাহিত করছিলাম। বিরাট কোহলির কাছে আমি শিখেছি দর্শকদের সমর্থন নিতে। দর্শকদের সমর্থন একটা বড় পার্থক্য আনতে পারে বোলারের জন্য এবং তাকে সাহায্য করে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলার জন্য।” প্রসঙ্গত, সিরিজের শেষ ম্যাচটি ভারত ৬ রানে জেতে এবং তাতে ম্যাচের সেরা হয়েছিলেন সিরাজ। অন্তিম দিনে একেবারে দাপটের সঙ্গে গুঁড়িয়ে দিয়েছিলেন ইংল্যান্ডের বাকি ব্যাটিং অর্ডারকে। সিরিজেও তাঁর বোলিং ছিল দেখার মতো।(Mohammed Siraj)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
উল্লেখ্য, ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয় ড্রতে। ফলাফল ২-২। অর্থাৎ একটি ম্যাচ বাদ দিয়ে বাকি সব ম্যাচেই ফল বেরিয়েছে। প্রথম টেস্ট ইংল্যান্ড জিতলেও দ্বিতীয় টেস্টে জয় পেয়ে কামব্যাক করে ভারত। তৃতীয় টেস্ট ফের ইংল্যান্ড জেতে এবং এগিয়ে যায় সিরিজে। তবে চতুর্থ এবং পঞ্চম টেস্টে এক আলাদা ক্রিকেট তুলে ধরে ভারত। ক্রিজ আঁকড়ে পড়ে থেকে দলের ব্যাটিং বিভাগ ড্র করে চতুর্থ টেস্ট। শেষ টেস্টে পরাজয়ের দোরগোড়া থেকে জয় ছিনিয়ে আনেন ভারতের বোলাররা। ম্যাচের সেরা হন সিরাজ এবং সিরিজের সেরা হন শুভমান গিল ও হ্যারি ব্রুক।





