রাজ্যের খবর

Memory Festival: ঝালদায় শহীদ মনীশ মিশ্র স্মরণে অনুষ্ঠিত হল ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব

Memory Festival commemorates martyr Manish Ranjan Mishra in Jhalda’s Ward 6, bringing together the Purulia community for sports, art, chess, drawing, marathon and cultural events in his memory.

Truth Of Bengal: পুরুলিয়া: শহীদের স্মৃতি শুধু হৃদয়ে নয়, সমাজের চেতনাতেও জায়গা করে নেয় তেমনই এক উদ্যোগে আজ ঝালদার ৬ নম্বর ওয়ার্ড কমিউনিটি হল হয়ে উঠল শ্রদ্ধা আর সৃজনের মিলনস্থল(Memory Festival)। পহেলগাঁও জঙ্গি হামলায় শহীদ মনীশ রঞ্জন মিশ্রার স্মরণে শুরু হল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

[আরও পড়ুনঃ Silent Protest: হুগলীর কানাইপুরে তৃণমূল নেতার হত্যার বিরুদ্ধে কালো ব্যাজ পড়ে মৌন মিছিল]

ঝালদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালনায় ও নিউ বীণাপানি স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন শহীদের পিতা মঙ্গল মিশ্র ও ভাই বিনীত মিশ্র(Memory Festival)। এই আয়োজনে শুধু প্রতিযোগিতা নয়, এক দৃঢ় সংকল্পও রয়েছে শহীদের আত্মত্যাগ যেন বিস্মৃত না হয়।

FB POST: https://www.facebook.com/truthofbengal

প্রাকৃতিক দুর্যোগে কিছু কর্মসূচি পিছোলেও, আজ বেবিশো , বসে আঁকো ও দাবা প্রতিযোগিতার মাধ্যমে শুরু হল মূল আসর। ঝালদা ছাড়িয়ে ঝাড়খণ্ড থেকেও এসেছে প্রতিযোগীরা(Memory Festival)। ১৫ আগস্টের ভোরে আয়োজিত হচ্ছে মেরাথন দৌড় পুরুষদের জন্য তুলিন থেকে ঝালদা, মহিলা দের জন্য ঝালদা সত্যভামা বিদ্যালয় থেকে ঝালদা মেরি আপকার ময়দান পর্যন্ত। সেদিনই সন্ধ্যায় ঝালদা বীণাপানি নাট্যমন্দিরে পরিণতি পাবে এই স্মরণীয় আয়োজন।