Karama Festival: পুরুলিয়ায় করম উৎসবে কৃষিজীবনের ঐতিহ্যে মেতে উঠল ছোটনাগপুর
The Karama Festival in Purulia unites tribal and non-tribal communities in a vibrant celebration of agriculture, tradition, and nature. Discover how this ancient festival symbolizes the bond between people and the earth.
Truth Of Bengal: পুরুলিয়া: ঐতিহ্যবাহী করম উৎসবে মাতোয়ারা পুরুলিয়াবাসী(Karama Festival)। প্রতিবছর ছোটনাগপুর অঞ্চল জুড়ে পালিত হয় এই কৃষিনির্ভর উৎসব। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্রিশগড় এমনকি সুদূর আসাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে এর আবহ। পাঁচ দিন ধরে বীজ অঙ্কুরোদগমের আচার-অনুষ্ঠান শেষে ধমসা-মাদলের তালে নাচ ও গানের মধ্য দিয়ে সমাপ্ত হয় উৎসবের। রাজ্য সরকারের পক্ষ থেকে এই দিনটি সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। ঐতিহ্যবাহী রীতিনীতির মধ্য দিয়ে অঙ্কুরিত বীজের ডালা নিয়ে পূজোয় অংশ নেন কুমারী মেয়ে ও মহিলারা।
আরও পড়ুনঃ Ghat Inspection: শ্রাবণী মেলার ঘাট পরিদর্শনে ডিজি রাজিব কুমার
এই উৎসবের মধ্য দিয়ে একসঙ্গে মেতে ওঠেন আদিবাসী ও অআদিবাসী উভয় সম্প্রদায়ের মানুষজন। করম উৎসব কৃষিজীবনের সঙ্গে জীবন-জীবিকা, সুখ-দুঃখ, সংগ্রাম ও ইতিহাসের প্রতিচ্ছবি(Karama Festival)। করম গানে কুমারী মেয়েরা তাঁদের জীবনকথা, আনন্দ-বেদনা ও আশা-আকাঙ্ক্ষা বর্ণনা করেন। করম নাচে ফুটে ওঠে প্রাচীন সভ্যতার চেতনা, যা আজও গ্রামীণ সমাজে ঐক্যের বার্তা পৌঁছে দেয়।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
অঙ্কুরোদগমকে কেন্দ্র করে তৈরি এই উৎসব কৃষি সভ্যতার বিকাশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মানুষ ও প্রকৃতির মধ্যে সেতুবন্ধন রচনাই হলো এর মূল লক্ষ্য(Karama Festival)। করম উৎসব ছোটনাগপুরের মানুষের প্রাচীন ইতিহাস ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জীবন্ত নিদর্শন হয়ে রয়েছে।






