Rice Water: ভাতের ফ্যানের ছোঁয়ায় কোরিয়ানদের মতো ঝকঝকে ত্বক
Rice Water toner delivers affordable home skincare powered by B‑vitamins (B₁, B₃, B₅, B₆), amino acids and antioxidants—calming inflammation, dissolving rough dryness, fading acne, sun tan and pigmentation with gentle hydration.
Truth Of Bengal: রাসায়নিক মিশ্রিত বিউটি প্রোডাক্ট ব্যবহার করে আর রোদে পুড়ে, পরিবেশ দূষণে ত্বক হয়ে গেছে রুক্ষ, শুষ্ক ও মলিন? নির্জীব ত্বকে দেখা যাচ্ছে ব্রণ, ফুসকুড়ি, মেচেতা, দাগছোপ? ত্বকের এসব সমস্যার সমাধানের উপায় রয়েছে বাড়িতেই। ভাত করার পর ফ্যান ঝরিয়ে সেই ফ্যান ফেলে দেন? ফেলে না দিয়ে সেই ভাতের ফ্যানকেই কাজে লাগান ত্বকের পরিচর্যায়(Rice Water)। ভাতের ফ্যান বা রাইস ওয়াটারে পাওয়া যায় ভিটামিন বি১, ভিটামিন বি৩, ভিটামিন বি৫ আর ভিটামিন বি৬। এসব ভিটামিন ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ও জেল্লা বজায় রাখতে সাহায্য করে। ত্বককে নরম ও মসৃণ রাখে, ব্রণর সংক্রমণের হাত থেকে রক্ষা করে। ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায় আর স্বাভাবিক জেল্লা বজায় রাখতে সাহায্য করে ভাতের ফ্যান। রুক্ষ ও শুষ্ক ভাব দূর করে স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। অ্যান্টিইনফ্লেমটরি গুণ থাকে বলে সংক্রমণ আটকায়।
[আরও পড়ুনঃ Sisamara Sanctuary: শিলিগুড়ির অদূরে অসামান্য পর্যটন কেন্দ্র সিসামারা]
ত্বক উজ্জ্বল করে রাইস ওয়াটার। অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ ভাতের ফ্যান ত্বকের বলিরেখা দূর করে। ফেস টোনার আর ফেস প্যাকে ব্যবহার করা যায় ভাতের ফ্যান(Rice Water)। ব্রণ সৃষ্টিকারী ব্যাক্টেরিয়াকে প্রতিরোধ করে ভাতের ফ্যান। সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করে ভাতের ফ্যান। অ্যামাইনো অ্যাসিড থাকে বলে ভাতের ফ্যান ত্বকের অকালে বুড়িয়ে যাওয়া আটকায়। অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে বলে ত্বকের দাগছোপ, পিগমেন্টেশনের সমস্যা দূর করে। ভাতের ফ্যান গোলাপ জলের সঙ্গে মিশিয়ে টোনার হিসাবে ব্যবহার করতে পারেন।
FB POST: https://www.facebook.com/truthofbengal
কীভাবে বাড়িতে বানাবেন রাইস ওয়াটার
এক কাপ চাল ধুয়ে ২ কাপ জল দিয়ে একবার ফুটিয়ে নিন ভালো করে। ফ্যান আলাদা করে ছেঁকে নিন। ঠান্ডা করে বোতলে ভরে রাখুন(Rice Water)। ফ্রিজে রেখে দিন। ২-৩ দিন রাখা যায়। মুখে লাগানোর আগে ভালো করে ঝাঁকিয়ে নিন। তুলোর বল চুবিয়ে ভালো করে মুখে লাগান। কিছুক্ষণ রেখে ঠান্ডা জলে মুখ পরিষ্কার করে নিন।


