দেশ

Migrant Killing: মহারাষ্ট্রে হত্যা বাংলার এক পরিযায়ী শ্রমিক, ডোবা থেকে উদ্ধার বস্তাবন্দী দেহ

33‑year‑old Abu Bakkar Mandal from West Bengal was found murdered in Maharashtra

Truth Of Bengal: এই মুহূর্তে বঙ্গ রাজনীতি উত্তপ্ত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি ও বাংলাভাষীদের হেনস্তা ইস্যুতে। তার মধ্যেই এক ভয়াবহ ঘটনা ঘটলো মহারাষ্ট্রে(Migrant Killing)। বাদুড়িয়ার এক পরিযায়ী শ্রমিককে সেই রাজ্যে হত্যা করা হয়। বৃহস্পতিবার রাতে মৃতদেহ বাড়িতে আসে। গোটা পরিবারের উপর নামে শোকের ছায়া। যদিও পুলিশের জ্বালে ধরা পড়েছে তাঁর স্ত্রী ও এক যুবক বলে খবর। তবে কি কারণে হত্যা, তা এখনো অজানা এবং তদন্ত চলছে।

[আরও পড়ুনঃ OMR Verdict: OMR শিট প্রকাশ মামলা খারিজ, কী বলল সুপ্রিম কোর্ট?]

জানা গিয়েছে, মৃত পরিযায়ী শ্রমিক ৩৩ বছর বয়সী আবু বক্কর মণ্ডল বাদুড়িয়ার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তিনি মারাঠাদের রাজ্যে গিয়েছিলেন কয়েক বছর আগে রাজমিস্ত্রির কাজ করতে(Migrant Killing)। সেখানকার ভাসি থানার ওয়াসিগাঁওতে তিনি স্ত্রীকে নিয়ে থাকতেন। গত রবিবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। কোন সন্ধান না পাওয়া যাওয়ায় পরিবারের তরফ থেকে ভাসি থানায় অভিযোগ দায়ের করা হয়।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এরপর তাঁর ভাড়া বাড়ি থেকে কিছুটা দূরে একটি ডোবা থেকে তাঁর বস্তাবন্দী দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের পর তা কফিনে করে বাদুড়িয়ায় পাঠানো হয়। পরিবারের সকলেই তা দেখে কান্নায় ভেঙে পড়েন(Migrant Killing)। এই হত্যার সঙ্গে যারা যুক্ত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তোলা হয় তাদের তরফ থেকে। পাশাপাশি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আবেদন জানানো হয় পুরো বিষয়টি খতিয়ে দেখার। ভাসি থানার পুলিশ তদন্ত নেমে আবু বক্করের স্ত্রী ও এক যুবককে গ্রেফতার করেছে বলে খবর। তাদের অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই হত্যা হয়েছে। যদিও এক্ষেত্রে দেখার বিষয় আরো কি বেরিয়ে আসে তদন্ত থেকে।