কলকাতাদেশ

OMR Verdict: OMR শিট প্রকাশ মামলা খারিজ, কী বলল সুপ্রিম কোর্ট?

The Supreme Court dismisses the petition on OMR sheet publication in the SSC case, upholding the decision to conduct fresh examinations.

Truth Of Bengal: পূর্বের রায়-ই বহাল, নতুন করে পরীক্ষা দিতেই হবে। এসএসসি মামলায় নতুন পরীক্ষার সিদ্ধান্তে অনড় দেশের শীর্ষ আদালত। ওএম‌আর শিট (OMR Verdict) প্রকাশ করা নিয়ে যে মামলা দায়ের করা হয়েছিল সেই মামলা খারিজ করে দিয়েছে আদালত। শুক্রবার বিচারপতি সঞ্জয় কুমারের যৌথ বেঞ্চ এই সিদ্ধান্ত জানিয়েছে।

[আরও পড়ুন: OMR Verdict: OMR শিট প্রকাশ মামলা খারিজ, কী বলল সুপ্রিম কোর্ট?]

যোগ্য চাকরিপ্রার্থীদের একাংশ ওএমআর (OMR) শিট প্রকাশের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, এই বিষয়ে কলকাতা হাই কোর্ট সিদ্ধান্ত নিক, ভার দেওয়া হোক উচ্চ আদালতের ওপরেই। শুক্রবার সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালত জানিয়ে দেয়, “নতুন করে দরজা খোলার প্রয়োজন নেই (OMR Verdict)।” আদালতের রায় অনুযায়ী, আগের সিদ্ধান্তই বহাল থাকবে। অর্থাৎ, পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে স্থির থাকল দেশের শীর্ষ আদালত।

প্রসঙ্গত, এসএসসি মামলায় আদালতের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল। সেই সময়েই এসএসসি-কে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়। সম্প্রতি এসএসসি সেই অনুযায়ী নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে।

জানা গেছে, নবম ও দশম শ্রেণির জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ সেপ্টেম্বর, এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য ১৪ সেপ্টেম্বর। পরীক্ষার সময়সীমা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে (OMR Verdict)। এসএসসি জানিয়েছে, বাকি পর্যায়ের পরীক্ষার সময় পরে জানানো হবে।

Related Articles