Sangsay Village: তিস্তার পাড়ে, কাঞ্চনজঙ্ঘার কোলে শান্ত নিরিবিলি অফবিট গ্রাম সাংসের
কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের কোলে ও তিস্তা নদীর তীরে কালিম্পং জেলায় অবস্থিত শান্ত নিরিবিলি গ্রাম হল সাংসের।
Truth of Bengal: ভিড়ভাট্টা এড়িয়ে প্রকৃতির সান্নিধ্যে কয়েকটি দিন কাটাতে চান তাহলে আপনার গন্তব্য হতেই পারে অফবিট পাহাড়ি গ্রাম সাংসের। কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের কোলে ও তিস্তা নদীর তীরে কালিম্পং জেলায় অবস্থিত শান্ত নিরিবিলি গ্রাম হল সাংসের। কালিম্পং টাউন থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে অবস্থিত সাংসের। প্রকৃতি এখানে নিজেকে ঢেলে সাজিয়েছে। বরফে ঢাকা পর্বতশৃঙ্গর পাশে সবুজের সমারোহ নজর কাড়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ফুট উঁচুতে অবস্থিত সাংসেরে সত্যিই কুয়াশার চাদরে মোড়া দিনে মেঘেরা গাভীর মতো চড়ে (Sangsay Village)।
আরও পড়ুন: OMR Verdict: OMR শিট প্রকাশ মামলা খারিজ, কী বলল সুপ্রিম কোর্ট?
আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকলে বরফের চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘা ও হিমালয়ের অন্য পর্বতশৃঙ্গ দেখা যায়। এখানে বেড়াতে এসে মন ভরে ওঠে ঘন সবুজ বনভূমি, আপন ছন্দে ছলাৎছলাৎ শব্দ করে নেমে আসা পাহাড়ি ঝরনা আর রঙিন ফুলের সমারোহ। পায়ে পায়ে পাহাড়ি গ্রামের আঁকাবাঁকা পথ ধরে প্রাণ জুড়ানো প্রকৃতির মাঝে নাম না জানা নানান প্রজাতির পাখির কলরব শুনে মন ভরে ওঠে। কাছ দিয়ে ছলাৎছলাৎ শব্দ করে বয়ে চলেছে তিস্তা নদী। নদীর তীরে দুদণ্ড শান্তিতে কাটানো যায়। সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা জীবনের এক সেরা প্রাপ্তি হয়ে থাকবে। সাংসের থেকে ঘুরে আসা যায় ছাঙ্গে ওয়াটার পার্ক, হনুমান মন্দির, ডেলো পাহাড়, শ্রীশ্রী বিধেশ্বর শিব মন্দির (Sangsay Village)।
Truth of Bengal: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
কীভাবে যাবেন সাংসের, কোথায় থাকবেন। শিলিগুড়ি থেকে ৯০ কিমি দূরে অবস্থিত সাংসের রেলপথে নিউ জলপাইগুড়ি আর বিমান পথে বাগডোগরা বিমানবন্দর থেকে গাড়ি ভাড়া করে কালিম্পং হয়ে সহজে পৌঁছে যাওয়া যায়। বর্ষার সময় ছাড়া বছরের যে কোনো সময় বেড়াতে যাওয়া যায়। থাকার জন্য রয়েছে হোম স্টে (Sangsay Village)।






