কলকাতারাজ্যের খবর

কলকাতা – হাওড়া পুরসভা নিয়ে সংশোধনী বিল পেশ বিধানসভায়

পুরনো সংশোধনী বিল প্রত্যাহারের প্রস্তাবও পেশ করা হয়েছে

Truth of Bengal: পুজোর পরেই রাজ্যে পুরভোটের প্রস্তুতি শুরু হতে পারে। তারই ইঙ্গিত মিলল হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত বিধানসভার বিশেষ অধিবেশনে। হাওড়ার ওয়ার্ড পুনর্বিন্যাসের লক্ষ্যে বিধানসভায় পেশ হল দ্বিতীয় সংশোধনী বিল, ২০২৬। পাশাপাশি পুরনো সংশোধনী বিল প্রত্যাহারের প্রস্তাবও পেশ করা হয়েছে।

বিধানসভায় বিল পেশ করে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, জনসংখ্যার তারতম্যের কারণেই হাওড়া পুরসভায় ওয়ার্ডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর দাবি, ওয়ার্ড পুনর্বিন্যাসের মাধ্যমে নাগরিকদের আরও সুষ্ঠু ও সঠিকভাবে পুর পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।মন্ত্রী আরও অভিযোগ করেন, এতদিন রাজনৈতিক কারণে হাওড়ায় পুরভোট করানো হয়নি।

তাঁর বক্তব্য, “মানুষের ভোটে হারবেন বলে এতদিন ভোটই করতে দেয়নি তৃণমূল।” একইসঙ্গে হাওড়া পুরসভা আর্থিক দিক থেকেও বঞ্চিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, পুরসভার আর্থিক বরাদ্দের ক্ষেত্রেও হাওড়া প্রায় ২০০ কোটি টাকা বঞ্চিত হয়েছে।

Related Articles