খেলা

Harmanpreet Kaur: ইতিহাস গড়লেন হরমনপ্রীত কৌর! একদিনের সিরিজ জিতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের নজিরবিহীন সাফল্য

ম্যাচে দুরন্ত শতরান করে একাধিক নজির গড়েছেন অধিনায়ক হরমনপ্রীত।

Truth of Bengal: আবারও ইতিহাস গড়লেন হরমনপ্রীত কৌর। একদিনের সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ডকে ১৩ রানে হারিয়ে সিরিজ পকেটে পুরেছে ভারতের মহিলা ক্রিকেট দল। ম্যাচে দুরন্ত শতরান করে একাধিক নজির গড়েছেন অধিনায়ক হরমনপ্রীত। তাঁর সঙ্গী হয়েছেন দুরন্ত বোলিং করা ক্রান্তি গৌড়। ম্যাচের পর দুই তারকার মধ্যে সৌজন্য এবং সম্মানবোধের এক অনন্য দৃষ্টান্তও স্থাপন হয়েছে।৮৪ বলে ঝকঝকে ১০২ রানের ইনিংস খেলেছেন হরমনপ্রীত কৌর।তাঁর ইনিংসে ছিল ১৪টি চার। এটি তাঁর সপ্তম একদিনের শতরান (Harmanpreet Kaur)।

আরও পড়ুন: Tribal Documentary: জঙ্গলমহলের লোকসংস্কৃতির টানে শোভন গাঙ্গুলী ও সোহিনী সরকার, আসছে তথ্যচিত্র

এর মধ্যে তিনটি শতরানই ইংল্যান্ডের মাটিতে, যা আগে কোনও মহিলা ক্রিকেটার করতে পারেননি।এর ফলে মিতালি রাজ এবং অস্ট্রেলিয়ার মেগ ল্যানিংকে পিছনে ফেললেন তিনি। দু’জনেরই ইংল্যান্ডে রয়েছে দু’টি করে শতরান। এক দিনের ক্রিকেটে ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম শতরান করলেন তিনি (৮২ বলে)।তাঁর আগে আছেন স্মৃতি মন্ধানা, যিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭০ বলে শতরান করেন।চার হাজার রানের মাইলফলক ছুঁয়ে ভারতের তৃতীয় মহিলা ক্রিকেটার হলেন হরমন।ইংল্যান্ডে গিয়ে দ্বিতীয় অ-ইংরেজ মহিলা ক্রিকেটার হিসাবে ১০০০ রান পূর্ণ করলেন (Harmanpreet Kaur)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

প্রথম ছিলেন মিতালি রাজ।হরমনপ্রীতের ইনিংসের পাশাপাশি ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বোলার ক্রান্তি গৌড়। মাত্র ৫২ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়েছেন তিনি। তাঁর স্পেলেই ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ।ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার হরমনপ্রীতের হাতে এলেও তিনি তা ক্রান্তি গৌড়ের সঙ্গে ভাগ করে নেন। অধিনায়ক বলেন, ‘ক্রান্তি আজ জীবনের অন্যতম সেরা বোলিং করেছে। একজন পেসার হিসাবে দুর্দান্ত কৃতিত্ব। আমি দীর্ঘদিন ধরেই এমন একজন বোলার খুঁজছিলাম। তুমি তার যোগ্য। তুমিও এই পুরস্কারের অধিকারী (Harmanpreet Kaur)।’

Related Articles