কলকাতা

Sun Halo: অবাক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে কচিকাঁচা! বিষয়টা কি? জানালেন প্রধান শিক্ষক

A rare sun halo amazed students of Bakultala Primary School in the Sundarbans as they curiously observed the glowing ring around the sun.

Truth Of Bengal: স্কুলের সময়ের মধ্যে যথারীতি বকুলতলা প্রাথমিক বিদ্যালয়ে চলে এসেছে কচিকাঁচার দল। কিন্তু ক্লাসে না গিয়ে অবাক দৃষ্টিতে পর্যবেক্ষন করছে সূর্যের রশ্মীকে (Sun Halo)। কিন্তু কেন? রোজই তো সূর্য ওঠে, তাহলে? শিক্ষক এসে পড়ুয়াদের কৈতুহল মিটিয়ে জানাল কারণ।

[আরও পড়ুন: Tribal Documentary: জঙ্গলমহলের লোকসংস্কৃতির টানে শোভন গাঙ্গুলী ও সোহিনী সরকার, আসছে তথ্যচিত্র]

ঘটনাটি ঘটেছে সুন্দরবনের উপকূলীয় এলাকায়। মঙ্গলবার খড়ির কাঁটা তখন পৌনে ১১টা’র কাছে ঘুরছে। স্কুলের এক স্যার এসে দেখেন কৌতুহলী দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রয়েছে কচিকাচারা। শিক্ষক বুঝলেন এই অবাক হওয়া কচিকাচা পড়ুয়ারা বুঝতে পারছে না তারা কি দেখছে। আসলে প্রাকৃতিক দুর্যোগ কেটে যাওয়ার পর বেশ রোদ ঝলমলে ছিল আকাশ। আর তারই মাঝে দেখা যায় সূর্যবলয় (Sun Halo)। আর তা ঘিরেই এই উৎসাহ। শুধু পড়ুয়ারা নয় স্থানীয় বাসিন্দারাও বাইরে বেরিয়ে এসে সূর্য বলয় দেখছিল।

আকাশে হঠাৎ করে সূর্যের চারপাশে বৃত্তাকার রংধনু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

এই ঘটনা নিয়ে বকুলতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল সামন্ত জানান, “স্কুলে আসছি তখন প্রায় পৌনে এগারোটা বাজে। হঠাৎ দেখি ছেলে মেয়েরা কৌতুহল দৃষ্টিতে তাকিয়ে আছে। ওদের কাছে যেতেই বলছে স্যর দেখুন-দেখুন আকাশে। আমি বললাম এটাকে সূর্যবলয় (Sun Halo) বলে। আমাদের সৌভাগ্য যে অনেক দিন পর এই বলয় দেখতে পেলাম। প্রায় দশমিনিটের উপরে ছিল।”

[আরও পড়ুন: Trade Milestone: মুক্ত বাণিজ্য চুক্তি উপলক্ষে ব্রিটেনমুখী মোদি]

কী এই সূর্য বলয়? আকাশে সূর্যের আশপাশে ২২ ডিগ্রি কোণ করে যখন বৃত্তবলয় দেখা যায় তখন সেটাকে বলা হয় সূর্য বলয়। আসলে বায়ুমণ্ডল স্তরে সূর্য-চাঁদের আলো প্রতিফলিত হয়ে এই সুন্দর দৃশ্য দেখা যায়। তা দেখেই অবাক হয়েছিল প্রাথমিক স্কুলের পড়ুয়ারা।