Assembly Prospect: “দলের থেকে নেওয়া-দেওয়ার কিছু নেই” ভোটমুখী বাংলায় ফের বিস্ফোরক দিলীপ
BJP’s Dilip Ghosh says he’ll consider contesting Khargpur seat if people and party support the move, with unity efforts underway post recent rally.
Truth Of Bengal: আসন্ন বিধানসভা নির্বাচনে কি খড়গপুর থেকে প্রার্থী হয়ে দাঁড়াতে দেখা যাবে বিজেপির দিলীপ ঘোষকে? এবার সেই প্রশ্নের জবাব দিলেন তিনি। প্রাক্তন সাংসদকে বলতে শোনা যায় যে মানুষ যদি চায়, তাহলে তিনি চেষ্টা করবেন(Assembly Prospect)। এরপর দলের প্রতি একরাশ অভিমান নিয়ে দিলীপ ঘোষ বলেন, “আমাকে দলের তরফ থেকে যা বলা হবে, আমি তাই করবো। না আমার কাছ থেকে দলের কিছু চাওয়ার আছে, না দলের কাছ থেকে আমার কিছু চাওয়ার আছে।”
[আরও পড়ুনঃ Domestic Violence: মাথায় গুলি করে স্ত্রীকে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, গ্রেফতার অভিযুক্ত স্বামী]
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পর থেকেই দলের সঙ্গে দূরত্ব বেড়েছে দিলীপ ঘোষের(Assembly Prospect)। গেরুয়া শিবিরের নেতাদের থেকে কটাক্ষের শিকার হন তিনি। এরপরই একাধিক দলীয় কর্মসূচি থেকে তিনি বাদ পড়েন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা থেকে শুরু করে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক, সবে থেকেই বাদ পড়েন তিনি। এমনকি শমীক ভট্টাচার্যের রাজ্য সভাপতি হওয়ার অনুষ্ঠানেও দেখা যায়নি তাঁকে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
একটা সময় ব্যাপারটি এই পর্যায়ে চলে এসেছিল যে প্রায় অনেকেই ধরে নিয়েছিলেন যে দলবদল করবেন দিলীপ ঘোষ। যদিও শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পর তিনি পরিষ্কার করে দেন যে এমনটা সম্ভব নয়(Assembly Prospect)। কিন্তু তা সত্ত্বেও হয়নি সমস্যার সমাধান। প্রধানমন্ত্রীর দুর্গাপুরের সভাতেও তিনি বাদ পড়লেন। দিল্লিতে গিয়েও সবকিছু ঠিকঠাক করা যায়নি, তা তাঁর কথা থেকেই একপ্রকার সেদিন স্পষ্ট হয়ে গিয়েছিল। এবার তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে খড়গপুর থেকে দাঁড়ানো নিয়ে করলেন এমনই একটি মন্তব্য, যা ঘিরে ফের জন্ম নিয়েছে একাধিক প্রশ্ন। এক্ষেত্রে দেখার বিষয় যে এই পর্ব কোথায় শেষ হয়।






