UPI: ইউপিআইতে আসছে বড় পরিবর্তন, ঋণের অর্থ দিয়েই এবার করা যাবে লেনদেন!
চিকিৎসা বিল, শিক্ষার খরচ বা ব্যবসায়িক লেনদেনের মতো নির্দিষ্ট উদ্দেশ্যে ঋণের অর্থ খরচ করা যাবে।
Truth of Bengal: ভারতের জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সিস্টেম ইউপিআইতে (UPI) আসছে শক্তিশালী আপগ্রেড। আগামী ৩১শে আগস্ট, ২০২৫ থেকে PhonePe, Google Pay, Paytm সহ সমস্ত ইউপিআই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পূর্ব-অনুমোদিত ঋণ বা ক্রেডিট লাইন ব্যবহার করে সরাসরি লেনদেন করতে পারবেন।
এখন শুধুমাত্র সঞ্চয়ের অর্থ নয়, ফিক্সড ডিপোজিট, সোনা, শেয়ার, ব্যবসায়িক বা ব্যক্তিগত ঋণের বিপরীতে অনুমোদিত অর্থও ইউপিআই- এর মাধ্যমে খরচ করা যাবে। চিকিৎসা বিল, শিক্ষার খরচ বা ব্যবসায়িক লেনদেনের মতো নির্দিষ্ট উদ্দেশ্যে ঋণের অর্থ খরচ করা যাবে।
[আরও পড়ুনঃ Horoscope Today: মঙ্গলবারে কোন রাশি থাকবে সৌভাগ্যের শিখরে?]
যদিও নির্দিষ্ট সীমা এবং নিয়ম রয়েছে – যেমন, P2P ও P2M লেনদেনে দৈনিক সর্বোচ্চ ১ লক্ষ টাকা এবং নগদ উত্তোলনে ১০,০০০ টাকা তোলা যাবে। ব্যক্তি থেকে ব্যক্তি পর্যন্ত সর্বোচ্চ ২০ বার টাকা স্থানান্তর করা যাবে। এই পরিবর্তনটি দেশের কোটি কোটি সাধারণ মানুষ ও ছোট ব্যবসার জন্য অর্থনৈতিকভাবে আরও বেশি সুযোগ এনে দেবে।(UPI)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
এটি ভারতের ডিজিটাল অর্থনীতি ও অন্তর্ভুক্তিমূলক ব্যাঙ্কিং ব্যবস্থার একটি বড় ধাপ বলে মনে করা হচ্ছে। আগে ঋণ পেতে ব্যাংকে যেতে হত অথবা সীমিত বিকল্প ব্যবহার করতে হত। কিন্তু ৩১শে আগস্ট থেকে, গ্রাহকরা ফোন থেকে সেই ঋণ ব্যবহার করে ইউপিআই (UPI) এর মাধ্যমে আপনার পাইকারি বিক্রেতাকে অর্থ প্রদান করতে পারবেন।






