Rain Alert: ২৪ জুলাই থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা
IMD forecasts stormy winds and heavy rain from Wednesday to Sunday in South Bengal, with low-pressure onset and coastal fishing ban in effect.
Truth Of Bengal: মঙ্গলবার দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে(Rain Alert)। বুধবার ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে। বৃহস্পতিবার তৈরি হবে নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে বুধবার থেকে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের প্রভাবে ২৪ জুলাই বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাড়বে নদীর জলস্তর! নিচু এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
[আরও পড়ুনঃ UPI: ইউপিআইতে আসছে বড় পরিবর্তন, ঋণের অর্থ দিয়েই এবার করা যাবে লেনদেন!]
দক্ষিণবঙ্গে মঙ্গলবার শুধুই আর্দ্রতাজনিত অস্বস্তি; ঘামে ভিজবে শরীর। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে(Rain Alert)। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। মেঘলা আকাশ, কখনও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বুধবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার ও শুক্রবার নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। কলকাতায় মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কমবে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সম্ভাবনা উপরের দিকের জেলাতে বেশি থাকবে। শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা(Rain Alert)। উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির দু-এক জায়গায় দু-এক পশলা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সব জেলাতে। দু-এক জায়গায় দমকা ঝোড়ো বাতাস বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে।






