Satellite Strike: অপারেশন সিঁদুর: প্রকাশ্যে ক্ষতিগ্রস্ত কিরানা হিলসের স্যাটেলাইট ইমেজ
Satellite Strike imagery reveals damage at Pakistan’s Kirana Hills and Sargodha airbase following India’s Operation Sindoor, reigniting debate on the disputed hits.
Truth Of Bengal: মাস দুয়েক কেটে গেলেও অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা এখনো চলছে চারিদিকে(Satellite Strike)। বলা ভালো, এখনো মানুষের মন থেকে মুছে যায়নি পহেলগাওয়ে পাক সন্ত্রাসবাদীদের হাতে ভারতীয় পর্যটকদের হত্যা। যদিও এই জঙ্গিদমন অভিযানের পর কিরানা হিলসে থাকা পরমাণু ঘাঁটি ধ্বংস নিয়ে নানা বিতর্ক ও জল্পনা তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে। এয়ার মার্শাল একে ভারতীর তরফ থেকে জানানো হয়েছিল যে সেখানে হামলা চালানো হয়নি।
[আরও পড়ুনঃ Chemotherapy: কেমোথেরাপি সুপ্ত ক্যান্সার কোষকে সক্রিয় করতে পারে! গবেষনায় চাঞ্চল্যকর তথ্য]
তবে এবার সেই বিতর্ক ফের জেগে উঠলো বিদেশি উপগ্রহচিত্র বিশ্লেষক ড্যামিয়েন সাইমনের দাবিতে(Satellite Strike)। গত মাসে গুগল আর্থের নতুন ছবির তথ্য খতিয়ে দেখে তিনি জানালেন যে স্যাটেলাইট ইমেজে পরিষ্কার দেখা যাচ্ছে সেই এলাকার ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি। এখানেই শেষ নয়, ভারতের তরফ থেকে যেই হামলা চালানো হয়েছিল সারাগোধা বিমান ঘাঁটির উপর, সেই ছবিও দেখান। যদিও নতুন ছবিতে দেখা যাচ্ছে রানওয়ে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, গত ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাওয়ে পাক সন্ত্রাসবাদীরা হত্যা করেন ভারতীয় পর্যটকদের। এরপরই বদলা নিতে নামে ভারত সরকার(Satellite Strike)। দেশের সেনার তরফ থেকে চালানো হয় ‘অপারেশন সিঁদুর’ এবং গোটা পাকিস্তানকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়। একাধিক বায়ুসেনা ঘাঁটি ধ্বংস করার পাশাপাশি খতম করা হয়েছে বেশ কয়েকজন জঙ্গি ও পাক সেনাকে। তবে এখানেই থেমে যায়নি ভারত সরকার। সিন্ধু জলচুক্তিও বাতিল করা হয়। অবশেষে চাপে পড়ে যুদ্ধবিরতির অনুরোধ করে পাক সরকার এবং সেই অনুযায়ী তা ঘোষণা করা হয় ভারতের তরফ থেকে। তবে ‘অপারেশন সিঁদুর’ এখনো আলোচনার বিষয় গোটা দেশে। এবার দেখার বিষয় আগামী দিনে আর কি নতুন তথ্য উঠে আসে এই অভিযান ঘিরে।


