Chemotherapy: কেমোথেরাপি সুপ্ত ক্যান্সার কোষকে সক্রিয় করতে পারে! গবেষনায় চাঞ্চল্যকর তথ্য
A new Chinese study reveals that chemotherapy can awaken dormant cancer cells, leading to metastasis in organs like the lungs.
Truth Of Bengal: কেমোথেরাপি (Chemotherapy) ফলে শরীরে সুপ্ত ক্যান্সার কোষ সক্রিয় হয়ে শরীরে ছড়িয়ে যেতে পারে। চীনের একদল গবেষক এমনই তথ্য সামনে এনেছে। গবেষণা অনুযায়ী, এটি স্তন ক্যান্সার রোগীদের চিকিৎসার পরেও ফুসফুসসহ অন্য অঙ্গে ক্যান্সার মেটাস্টেসিসের কারণ হতে পারে।
Chemotherapy can increase mutation burden and change the cell population structure of normal blood, which contributes to long-term #adverseEffects such as second malignancies and infertility, according to researchers. Reported in @NatureGenet and @CancerTherAdvsr.…
— OncologyNurseAdvisor (@ONAcom) July 20, 2025
৩ জুলাই Cancer Cell জার্নালে প্রকাশিত প্রবন্ধে গবেষক দলটি জানায়, ডক্সোরুবিসিন এবং সিসপ্লাটিনসহ বিভিন্ন কেমোথেরাপি (Chemotherapy) ওষুধ সুপ্ত স্তন ক্যান্সার কোষের বৃদ্ধি এবং ফুসফুসে ছড়িয়ে পড়া বাড়িয়ে তুলতে পারে। গবেষকদের মতে, এই আবিষ্কার মেটাস্টেসিস নিয়ন্ত্রণে নতুন কৌশলের দিকনির্দেশনা দেবে।
[আরও পড়ুন: Saiyaara: ‘দুই নতুন তারকার জন্ম’, ‘সাইয়ারা’ দেখে মুগ্ধ আলিয়া]
চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেস (CAS), ফুদান বিশ্ববিদ্যালয় এবং শানডং বিশ্ববিদ্যালয়ের কিলু হাসপাতালের যৌথ গবেষণায় দেখা গেছে, কেমোথেরাপি ফাইব্রোব্লাস্ট নামক সংযোগকারী টিস্যুতে “সেনেসেন্স” (বার্ধক্যজনিত এক অবস্থা) তৈরি করে। এ সময় কোষ প্রদাহজনক রাসায়নিক ছাড়ে, যা ফুসফুসের পরিবেশ পরিবর্তন করে সুপ্ত ক্যান্সার কোষের বৃদ্ধি শুরু করতে সহায়তা করে।
গবেষকরা জানান, সেনেসেন্ট ফাইব্রোব্লাস্ট প্রোটিন ছাড়ে, যা নিউট্রোফিল নামে রোগ প্রতিরোধক কোষকে ‘নিউট্রোফিল এক্সট্রাসেলুলার ট্র্যাপস’ নামের জাল-সদৃশ গঠন তৈরি করতে উদ্দীপিত করে। এর ফলে ক্যান্সার কোষের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়।
এই গবেষকরা আবিষ্কার করেছে, সেনোলাইটিক ওষুধ সেনেসেন্ট কোষ ধ্বংস করে। এটি কেমোথেরাপির (Chemotherapy) সঙ্গে ব্যবহার করলে মেটাস্টেসিসের ঝুঁকি কমানো সম্ভব। ইঁদুরের ওপর পরীক্ষায় দেখা গিয়েছে, ডক্সোরুবিসিনের সঙ্গে ডাসাটিনিব ও কুয়েরসেটিন ব্যবহার করলে ফুসফুসে সেনেসেন্ট কোষের সংখ্যা কমে।
[আরও পড়ুন: India Poverty: গড়কড়ি দারিদ্র নিয়ে যথার্থই বলেছেন: ‘মন কি বাত’ নয়, মোদিজি সত্যিটা বলুন]
এই ফলাফলের ভিত্তিতে ট্রিপল-নেগেটিভ স্তন ক্যান্সার রোগীদের ওপর ইতিমধ্যেই একটি ফেজ II ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। ট্রিপল-নেগেটিভ স্তন ক্যান্সার একটি আক্রমণাত্মক ক্যান্সার, যা সাধারণ হরমোন থেরাপির মাধ্যমে চিকিৎসা করা সম্ভব নয়।






