Truth of Bengal: ২১ জুলাই শহীদ দিবসের সভাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবার কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা নিজে মঞ্চ পরিদর্শন করেছেন। সভাস্থলের চারপাশ, মঞ্চের নিরাপত্তা, প্রবেশ ও প্রস্থান পথ-সবকিছু খতিয়ে দেখেছেন তিনি। (Kolkata Police)
[আরও পড়ুনঃ LA Crash: লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ সড়ক দুর্ঘটনা- ২৮ আহত, ৫ জন আশঙ্কাজনক]
কমিশনার জানিয়েছেন, মেটাল ডিটেক্টর, ডগ স্কোয়াড, ড্রোন নজরদারি চলবে সর্বক্ষণ। তাছাড়াও বহু পুলিশ অফিসার, র্যাফ ,কইউআরটি মোতায়েন থাকবে। ২১ জুলাই- এর জন্য বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থাও নেওয়া হয়েছে। ২১ জুলাই যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য প্রতিটি স্তরে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হচ্ছে।(Kolkata Police)
যান চলাচলে বড় রদবদল, ২১ জুলাই ঘিরে পুলিশের নতুন রুট নির্দেশিকা pic.twitter.com/7RAhsjIrIS
— TOB DIGITAL (@DigitalTob) July 19, 2025
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
উত্তর থেকে দক্ষিণে , দক্ষিণ থেকে উত্তরে, পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূর্বে, আমহার্স্ট স্ট্রিট (উত্তর থেকে দক্ষিণে), বিধান সরণি (কেসি সেন স্ট্রিট থেকে বিবকানন্দ রোড পর্যন্ত), কলেজ স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরে), ব্রাবোর্ন রোড (উত্তর থেকে দক্ষিণে), স্ট্র্যান্ড রোড (হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমুন্ট স্ট্রিট পর্যন্ত), বিবি গাঙ্গুলি স্ট্রিট (পূর্ব থেকে পশ্চিমে), বেন্টিঙ্ক স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরে), নিউ সিআইটি রোড (পশ্চিম থেকে পূর্বে), রবীন্দ্র সরণি (বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট পর্যন্ত) ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে ঢুকতে পারবে না কোনও পণ্যবাহী গাড়ি (অত্যাবশ্যকীয় এবং জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড়)। তাছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে গাড়ি পার্কিং করা যাবে না ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত। এই সিদ্ধান্ত মূলত শহরের কেন্দ্রস্থলে যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বজায় রাখার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।(Kolkata Police)






