Weather Alert: রোদের ঝলক দক্ষিণবঙ্গে, বৃষ্টি কমলেও রয়েছে আদ্রতাজনিত অস্বস্তি
তবে আগামী ২৪ ঘন্টায় রাজ্যের বিভিন্ন জেলায় হতে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি।
Truth of Bengal: ইতিমধ্যেই শক্তি হারিয়েছে নিম্নচাপ। শক্তি হারিয়ে এখন তা ঝাড়খন্ডের দিকে এগোচ্ছে। এর ফলে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোন সতর্কতা নেই। তবে বৃষ্টি কমলেও রয়ে গিয়েছে আদ্রতাজনিত অস্বস্তি। ( Weather Alert)
[আরও পড়ুনঃ Couple Obesity: চারজন ভারতীয় দম্পতির মধ্যে একজন স্থূলতার শিকার! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য]
বৃষ্টি কমায় বৃহস্পতিবার সকাল থেকেই রোদের দেখা মিলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে আগামী ২৪ ঘন্টায় রাজ্যের বিভিন্ন জেলায় হতে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির দাপট কিছুটা কমলেও কমছে না আদ্রতা জনিতঅস্বস্তি। ( Weather Alert)
টানা কয়েকদিন বৃষ্টির পর বৃহস্পতিবার রোদের দেখা পেয়েছে শহরবাসী। বুধবার থেকেই কমেছে বৃষ্টির দাপট। তবে সমুদ্র এখনও সম্পূর্ণ শান্ত নয়। নিম্নচাপ সরলেও বঙ্গোপসাগরের কিছু অংশে উত্তাল অবস্থা বজায় রয়েছে। তাই বৃহস্পতিবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়িতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর শনিবার থেকে ফিরবে বৃষ্টির পরিমাণ। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ( Weather Alert)






