Couple Obesity: চারজন ভারতীয় দম্পতির মধ্যে একজন স্থূলতার শিকার! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
One in four Indian couples is overweight or obese, says ICMR study.
Truth Of Bengal: বিবাহিত দম্পতিরা পরস্পরের জীবনধারা ও অভ্যাসের প্রভাবে একে অপরের ওজন বৃদ্ধির কারণ হয়ে উঠছেন (Couple Obesity)। সম্প্রতি ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ (ICMR) পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, দেশের অন্তত প্রতি চারটি বিবাহিত দম্পতির মধ্যে একজন অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছেন।
[আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনের প্রভাবে সুন্দরবনের ক্ষয় ও ক্ষতির নিরীক্ষা: একটি আর্থসামাজিক বিশ্লেষণ]
গবেষণাটি ভারতের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে (NFHS-5, ২০১৯-২১) থেকে সংগৃহীত ৫২,৭৩৭ দম্পতির তথ্য বিশ্লেষণ করে তৈরি হয়েছে। সমীক্ষায় জানা গেছে, ২৭.৪ শতাংশ দম্পতির মধ্যে ওজনের মিল পাওয়া গেছে। এই হার শহুরে, সচ্ছল ও মিডিয়া-প্রভাবিত পরিবারে বেশি। সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে কারেন্ট ডেভেলপমেন্টস ইন নিউট্রিশন পত্রিকায়।
গবেষণা অনুযায়ী, যেসব দম্পতির বডি মাস ইনডেক্স (BMI) ২৩ বা তার বেশি, তাঁদেরকে অতিরিক্ত ওজন বা স্থূল হিসেবে ধরা হয়েছে। দেখা গেছে, ধনী পরিবারের প্রায় অর্ধেক (৪৭.৬ শতাংশ) দম্পতির ওজনের প্রোফাইল একরকম, যেখানে দরিদ্রতম পরিবারের ক্ষেত্রে এই হার মাত্র ১০.২ শতাংশ (Couple Obesity)।
কোন রাজ্যে ঝুঁকি বেশি?
সবচেয়ে বেশি স্থূল দম্পতি পাওয়া গেছে কেরলে (৫১.৩%), এরপর রয়েছে জম্মু ও কাশ্মীর (৪৮.৫%), মণিপুর (৪৭.৯%), দিল্লি (৪৭.১%) ও গোয়া (৪৫%)।
কেন গুরুত্বপূর্ণ এই তথ্য?
গবেষক ড. শালিনী সিংহের মতে, “বিবাহ ও যৌথ জীবনযাপন স্থূলতার বিস্তারের অন্যতম কারণ হতে পারে। তাই শুধুমাত্র ব্যক্তিভিত্তিক নয়, পরিবার ও সমাজভিত্তিক পদক্ষেপ গ্রহণ জরুরি।”
[আরও পড়ুন: Horoscope: লক্ষ্মীবারে আর্থিক চাপ! কী বলছে সিদ্ধিদাতার গণনা]
গবেষণায় আরও বলা হয়েছে, একই অভ্যাস যেমন টিভি দেখা, প্রক্রিয়াজাত খাবারের উপর নির্ভরতা, শারীরিক পরিশ্রমের অভাব এবং দেরি করে ঘুমানো দম্পতিদের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। ছোট পরিবারের ক্ষেত্রে এই প্রবণতা বেশি, যেখানে যৌথ পরিবারে তুলনামূলকভাবে স্বাস্থ্যকর জীবনধারা বজায় থাকে।
গবেষকরা বলছেন, স্থূলতাকে সামাজিকভাবে ছড়িয়ে পড়া সমস্যা হিসেবে বিবেচনা করা উচিত। সমাধানে দম্পতি-ভিত্তিক ও পরিবার-কেন্দ্রিক স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি প্রয়োজন (Couple Obesity)।






