NITI Aayog: নীতি আয়োগের রিপোর্টে জাতীয় মানচিত্রে উজ্জ্বল পশ্চিমবঙ্গ!
সর্বভারতীয় ভিত্তিতে উন্নয়ন চিত্রের প্রেক্ষাপটে বাংলা বিশেষ ছাপ রাখায় খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Truth of Bengal: নীতি আয়োগের প্রতিবেদনে পশ্চিমঙ্গের আর্থ-সামাজিক উন্নয়নের অগ্রগতির ছবি উঠে এসেছে। শিক্ষা থেকে বেকারত্বের হার,সবেতেই এই রাজ্য জাতীয় স্তরে অনেকটাই এগিয়ে। সর্বভারতীয় ভিত্তিতে উন্নয়ন চিত্রের প্রেক্ষাপটে বাংলা বিশেষ ছাপ রাখায় খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কর্মসংস্থান সৃষ্টিতে এই রাজ্যের সরকার ধারাবাহিক পরিকল্পনা গ্রহণ করায় পশ্চিমবঙ্গ যে সাফল্য পেয়েছে,তাও মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়ার বার্তায় স্পষ্ট হয়েছে (NITI Aayog)।
কৃষি থেকে পরিষেবা,সবেতেই বাংলা দ্রুত উন্নতি করেছে,নীতি আয়োগের তথ্যে এই স্বীকৃতি মিলেছে।কৃষকদের আর্থিক উন্নয়নে সুপরিকল্পনা গ্রহণ বা বিকেন্দ্রীকৃত পথে বাজার সৃষ্টি করার অনন্য প্রয়াস বড় কাজ করছে।যারজন্য মানুষের হাতে নগদের জোগান বাড়ছে,বাড়ছে আর্থ-সামাজিক সুযোগ সৃষ্টি।যারজন্য জিডিপি-তে এই রাজ্য সাফল্যের ছাপ রেখেছে। সার্বিক আর্থিক উন্নয়নের সুফল মানুষের হাতে পৌঁছে যাওয়ায় গড় আয়ও বাড়ছে।রোজগার বাড়ায় চাঙ্গা হচ্ছে বাজার।আর জাতীয় স্তরে পশ্চিমবঙ্গের অগ্রগতির ছবি ধরা পড়েছে। পরিসংখ্যানেও তার কার্যকরী রূপ ফুটে উঠেছে (NITI Aayog)।
আরও পড়ুন: Romantic Pair: ‘রোমান্টিক জুটি’, উত্তম-সুচিত্রার পর বাঙালির মননে প্রেম জাগিয়ে ছিলেন এঁরাই
২০২২-২৩ সালে রাজ্যের বার্ষিক বেকারত্বের হার ছিল ২.২ শতাংশ। জাতীয় স্তরে বেকারত্বের হার ৩.২শতাংশ। বেকারত্ব দেশের তুলনায় ৩০শতাংশ কম। ২০১১- সালে পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার ছিল ৭৬.৩শতাংশ ,জাতীয় গড়ের তুলনায় ৭৩শতাংশের বেশি। জাতীয় গড়ের তুলনায় দশম ও দ্বাদশ শ্রেণিতে স্কুলছুটের হার কম এবং পাশের হার বেশি।’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় স্তরে এই স্বীকৃতির কথা তুলে ধরে বাংলার সাফল্যের বার্তা দিয়েছেন।অর্থনীতিবিদরাও বিকল্প অর্থনীতির প্রশংসা করছেন (NITI Aayog)।
বাংলায় বেকারত্ব কমেছে, বেড়েছে জীবনের মান! কেন্দ্রের নীতি আয়োগের রিপোর্টেই বাংলায় উন্নয়নের স্বীকৃতি …✅#NITIAayog #WestBengal #MamataBanerjee pic.twitter.com/OVLuqID2sc
— Banglar Gorbo Mamata (@BanglarGorboMB) July 15, 2025
শিক্ষাক্ষেত্রে বাংলার অগ্রগতির বিষয়টি নীতি আয়োগের রিপোর্টে উঠে এসেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘সামারি রিপোর্ট ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল’ শীর্ষক সেই রিপোর্ট অনুযায়ী শিশুমৃত্যুর হারের ক্ষেত্রেও জাতীয় গড়ের তুলনায় ভাল অবস্থানে রয়েছে আমাদের রাজ্য। মানুষের জীবনযাত্রার মান পর্যালোচনা করতে গিয়ে পরিশুদ্ধ পানীয় জলের সরবরাহের ক্ষেত্রে যে নীতি আয়োগ বাংলাকে এগিয়ে রেখেছে, সে কথাও উঠে এসেছে মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা তথ্য থেকে (NITI Aayog)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
কোডিভ পরবর্তী সময়ে বাংলা বিকল্প পদ্ধতিতে শিক্ষাদানের পদ্ধতি চালু করায় এবং কন্যাশ্রী,রূপশ্রীর মতো প্রকল্প কার্যকর হওয়ায় স্কুলে আসার ঝোঁক বেড়েছে সাধারণ পড়ুয়াদের। মিডডেমিল থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড,সবই পড়ুয়াদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াচ্ছে বলে অর্থনীতির বিশেষজ্ঞরা মনে করেন। সবমিলিয়ে জাতীয় স্তরে আর্থ-সামাজিক উন্নয়নের সূচকে এভাবেই বাংলা আগামীদিনে এগিয়ে যাবে বলে মনে করছেন শিক্ষাবিদ থেকে অর্থনীতির পর্যবেক্ষক সকলেই (NITI Aayog)।






