Himachal Deluge: বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত হিমাচল, বাড়ছে মৃতের সংখ্যা, নিখোঁজ বহু
Heavy rains since June 20 have killed 95, caused ₹800cr damage, and triggered red alerts as rescue efforts are hampered.
Truth Of Bengal: বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলপ্রদেশ। বাড়ছে মৃতের সংখ্যা। বর্তমানে ৯৫ জনের মৃত্যুর খবর সামনে আসছে। নিখোঁজ বহু। জানা যায়, গত ২০ জুন উত্তরের পাহাড়ি এই রাজ্যে শুরু হয়েছিল বৃষ্টি(Himachal Deluge)। তারপর থেকেই ভয়ংকর পরিস্থিতি তৈরি হয় সেখানে। যুদ্ধকালীন তৎপরতায় চলে উদ্ধারকাজ। তবে অতিরিক্ত বৃষ্টির কারণে সেই উদ্ধারকাজে বিঘ্ন ঘটে। বিগত বেশ কিছুদিনের একটানা বৃষ্টিতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত মান্ডি জেলা। ইতিমধ্যেই হিমাচল প্রদেশের একাধিক জায়গায় মৌসম ভবনের তরফ থেকে জারি লাল সতর্কতা। বিশেষজ্ঞরা মনে করছেন, এর কারণে আগামীতে হিমাচল প্রদেশে বিপদ আসন্ন।
[আরও পড়ুনঃ Green Birthday: ঝাড়গ্রামে জঙ্গলমহলে ২৬টি চারা রোপণের মাধ্যমে বিশেষ জন্মদিন উদযাপন]
সূত্রের খবর, এখনও পর্যন্ত পাহাড়ি এই রাজ্যে প্রায় ৮০০ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে। এমনকি ভূমিধ্বসের কারণে অবরুদ্ধ হয়ে পড়ে হিমাচলের একাধিক রাস্তা। যার জেরে সমস্যায় বহু পর্যটক(Himachal Deluge)। বৃষ্টিতে ভেসে যায় ৩০০ টিরও বেশি গবাদি পশু। ভেঙেছে বাড়ি ঘর। ৫০০-র বেশি ট্রান্সফর্মার অকেজো। তবে এখনও পর্যন্ত বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফ থেকে উদ্ধার করা হয়েছে ৫০০ জনকে।
সূত্র মারফৎ জানা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত আরও যেসমস্ত জেলাগুলো রয়েছে সেগুলো হলো, চাম্বা, কিন্নাউর, বিলাসপুর, হামুরপুর, সোলান এবং ঊনা।
FB POST: https://www.facebook.com/truthofbengal
অন্যদিকে, জাতীয় সরকার উপর দিয়ে বইছে কুল্লুতে নদীর জল। রাজ্যের বিভিন্ন জায়গায় মোতায়েন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক দল। উদ্ধারকাজে এগিয়ে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীও(Himachal Deluge)। তবে লাগাতার বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে সেই উদ্ধার কাজ। এই পরিস্থিতির মাঝেই মৌসমভবনের তরফ থেকেওই রাজ্যে ব্রি বৃষ্টির জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা।






