প্রযুক্তি

AI Chef: রেস্তোরাঁ চালাবে এআই শেফ! কোথায় জানেন?

Dubai is set to launch WOOHOO, a cutting-edge restaurant near Burj Khalifa run by an AI-powered chef named AIman.

Truth Of Bengal: মধ্য দুবাইয়ে বিশ্বের সবচেয়ে উঁচু বহুতল বুর্জ খলিফা থেকে ঢিল ছোড়া দূরত্বে সেপ্টেম্বরেই খুলতে চলেছে WOOHOO নামক রেস্তোরাঁ (AI Chef)। খাবারের মেনুর তালিকা থেকে শুরু করে রেস্তোরাঁর পরিবেশ, খাবারের পরিষেবা কেমন হবে তা স্থির করবে শেফ এআইম্যান। বিশেষ এই শেফ হল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এআই প্রযুক্তির সাহায্যে চলবে এই শেফ। এআই ও ম্যান মিলিয়ে নাম রাখা হয়েছে এআইম্যান।

[আরও পড়ুন: Rural Upgrade: বেহাল পথ থেকে স্বস্তির রাস্তা- গুঞ্জরিয়ায় তৈরী হল ৫০০ মিটার গ্রামীণ সড়ক]

রেস্তোরাঁর অন্যতম প্রতিষ্ঠাতা আহমেত ওইতুন কাকির জানান দীর্ঘদিন ধরে এআই প্রযুক্তির সাহায্যে চলা শেফ বা রন্ধনশিল্পীকে ফুড সায়েন্স রিসার্চ, কোন উপাদান কীভাবে তৈরি করা হয়েছে, বিশ্বের বিভিন্ন রকমের রন্ধনশৈলী সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সাধারণ মানুষ শেফের মতো এআই শেফ এআইম্যান যে কোনো রান্নার পদ টেস্ট করতে পারে না, গন্ধ বুঝতে পারে না, কিন্তু নানান রকম উপাদান মিশিয়ে একদম অভিনব স্বাদের রান্নার পদ তৈরি করতে পারে। রান্নাঘরের বর্জ্য কমাতে ও সাসটেইনেবিলিটি বজায় রাখাই এআই শেফের লক্ষ্য (AI Chef)।

FB POST: https://www.facebook.com/share/v/1CQrBgEUKN/