প্রযুক্তিব্যবসা

নিস্ক্রিয় ইউপিআই অ্যাকাউন্ট বন্ধ ৩১ ডিসেম্বরের পর

UPI account closed

The Truth of Bengal,Mou Basu: আজকাল অনেকেই ডিজিটাল লেনদেনে স্বচ্ছন্দ। গুগল পে, পেটিএম, ফোন পে’র মতো বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে আর্থিক লেনদেন সারা হয়। ৭ নভেম্বর এক সার্কুলার জারি করে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া জানিয়েছে, Google Pay, Paytm, PhonePe ইত্যাদির মতো থার্ড পার্টি UPI অ্যাপগুলির UPI আইডি যেগুলি এক বছর ধরে ব্যবহার করা হয়নি তাকে আইডেন্টিফাই করতে হবে। তারপর সেগুলিকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে।

৩১ ডিসেম্বরের পর ওইসব ইউপিআই আইডি নিষ্ক্রিয় হয়ে যাবে। এই ধরনের আইডি-গুলিতে লেনদেনের ক্ষেত্রে তাঁরা টাকা দিতে পারলেও টাকা নিতে পারবে না। এটি পুনরায় সক্রিয় করতে আপনাকে ফের নিবন্ধন করতে হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে সমস্ত নিষ্ক্রিয় থাকা ইউপিআই আইডি চিহ্নিত করতে থার্ড পার্টি অ্যাপ প্রোভাইডার ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারকে নির্দেশ দিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া।

এনপিসিআই সার্কুলারে বলা হয়েছে,থার্ড পার্টি অ্যাপ এবং ব্যাঙ্কগুলিকে এক বছরেরও বেশি সময় ধরে ব্যবহার না হওয়া UPI ID এবং নম্বরগুলি নিষ্ক্রিয় করতে বলা হয়েছে। ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন দেশের খুচরা পেমেন্ট এবং সেটেলমেন্ট সিস্টেম পরিচালনা করে। সমস্ত UPI অ্যাপ যেমন PhonePe, Google Pay এবং Paytm NPCI নির্দেশিকা অনুযায়ী কাজ করে। upi account লেনদেন হয়নি এক বছরের মধ্যে। এরকম অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বরের পর বন্ধ হয়ে যাবে। ন্যাশনাল পেমেন্টস ব্যাঙ্ক কর্পোরেশন নিয়ম জারি করেছে।

Related Articles