Flood Alert: সিউড়িতে ময়ূরাক্ষীর জল বাড়ছে, ভাসতে পারে বিস্তীর্ণ এলাকা
Truth Of Bengal: জুলাই মাসের মাঝামাঝি ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে বর্ষা। রাজ্যের বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টি চলছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে নিম্নচাপের ঘন কালো মেঘ( Flood Alert)। ক্রমশ জল বাড়ছে নদীগুলিতে। রাজ্যের বিভিন্ন প্রান্তে তো বটেই, অপরদিকে ঝাড়খন্ডেও বুধবার থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। ইতিমধ্যে বিভিন্ন নদ-নদীগুলি বৃষ্টি হওয়ার জেরে ভয়ংকর রূপ নিতে শুরু করেছে।
[আরও পড়ুনঃ Ai+ Nova: ভারতীয় ক্রেতাদের জন্য সাশ্রয়ী মূল্যে নয়া মডেলের স্মার্টফোন আনল নতুন সংস্থা Ai+]
অপরদিকে বৃহস্পতিবার সকাল থেকেই সিউড়ির ময়ূরাক্ষী নদীর উপর তিলপাড়া ব্যারেজ থেকেও জল ছাড়া হয়েছে( Flood Alert)। জল ছাড়ার ফলে সাঁইথিয়ার অস্থায়ী ফেরিঘাট ডুবে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে বহরমপুর সহ একাধিক জায়গার সঙ্গে সাঁইথিয়ার মূল রাস্তার যোগাযোগ ব্যবস্থা। ঘুর পথে যেতে হচ্ছে স্থানীয়দের।
FB POST: https://www.facebook.com/truthofbengal
অপরদিকে তিলপাড়া ব্যারেজের সংস্কারের কাজ শুরু হওয়াতে অস্থায়ী একটি ফেরিঘাটের রাস্তা তৈরি করা হয়েছিল জেলা প্রশাসনের উদ্যোগে সেই রাস্তা দিয়ে ওভারলোডিং-এর গাড়ি যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল(Flood Alert)। এমত অবস্থায় তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে সেই অস্থায়ী রাস্তাটি ডুবে গেছে। বিপদসীমা ছুঁয়ে জল বইছে বীরভূমের ময়ূরাক্ষী নদী সহ একাধিক নদীতে। ইতিমধ্যে প্রবল জলের গতিতে ধ্বস নামতে শুরু করেছে বাড়ির পাড়ে। আতঙ্কের প্রহর গুনছেন স্থানীয় বাসিন্দারা।





