Robotic Rehabilitation: প্রথমবার রোবট দিয়ে চিকিৎসা বাংলাদেশে! ঢাকায় চালু রোবটিক রিহ্যাব সেন্টার
প্রধান উপদেষ্টার অফিস থেকে জানানো হয়েছে, ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপারস্পেশালাইজড হাসপাতালে সীমিত পরিসরে প্রকল্প শুরু হচ্ছে।
Truth of Bengal: বাংলাদেশে প্রথমবারের মতো চালু রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার। দেশের ইতিহাসে প্রথমবার। পক্ষাঘাতগ্রস্ত ও দীর্ঘমেয়াদি স্নায়ুজনিত রোগে আক্রান্ত রোগীদের পুনর্বাসনের জন্য চালু রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার। প্রধান উপদেষ্টার অফিস থেকে জানানো হয়েছে, ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপারস্পেশালাইজড হাসপাতালে সীমিত পরিসরে প্রকল্প শুরু হচ্ছে। বাংলাদেশ সরকারের তরফ থেকে জানান হয়েছে, চিনের কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত সেন্টারটি উন্নতভাবে গড়ে তোলা হয়েছে (Robotic Rehabilitation)।
আরও পড়ুন: Flood Alert: সিউড়িতে ময়ূরাক্ষীর জল বাড়ছে, ভাসতে পারে বিস্তীর্ণ এলাকা
যেখানে পাওয়া যাবে, অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ও সুনির্দিষ্ট পুনর্বাসন সেবা। এক সূত্র মারফত জানা যায়, চিন সরকার নতুন প্রকল্পে প্রায় ২০ কোটি টাকা রোবটিকের জন্য দিয়েছে। প্রযুক্তির দিক থেকে সেন্টারটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার যা বাংলাদেশের আধুনিক চিকিৎসাক্ষেত্রে মাইলফলক ফেলবে। জানা যায়, সেন্টারে রয়েছে, ৬২ টি রোবট, যার মধ্যে ২২ টি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক। এই রোবটগুলির মাধ্যমে ফিজিওথেরাপি হবে। অনেকদিন ধরে চিকিৎসা পাবে বাংলাদেশের মানুষেরা (Robotic Rehabilitation)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
জুলাইয়ের গণঅভ্যুত্থানের যারা আহত হয়েছেন এবং যারা অনেকদিন ধরে সমস্যায় ভুগছেন, তাদেরকে রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে বিনামূল্যে রোবটিক চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে অন্তর্বর্তী সরকার, বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন নানা ধরনের কর্মসূচি পালন করছে (Robotic Rehabilitation)।






