প্রযুক্তি

Ai+ Nova: ভারতীয় ক্রেতাদের জন্য সাশ্রয়ী মূল্যে নয়া মডেলের স্মার্টফোন আনল নতুন সংস্থা Ai+

অন্যদিকে Ai+ Nova 5G-র ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৭,৯৯৯ টাকা

Truth of Bengal: ভারতীয় ক্রেতাদের জন্য ভারতের নতুন স্মার্টফোন ব্র্যান্ড Ai+ ভারতের বাজারে আনল তাদের প্রথম দুটি স্মার্টফোন – Ai+ Nova 5G এবং Ai+ Pulse। Ai+ Pulse ফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ৪,৯৯৯ টাকা আর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ৬,৯৯৯ টাকা। অন্যদিকে Ai+ Nova 5G-র ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৭,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ৯,৯৯৯ টাকা। Ai+ Pulse মডেলের স্মার্টফোনের বিক্রি শুরু হবে ১২ জুলাই থেকে আর Nova 5G এর বিক্রি শুরু হবে ১৩ জুলাই থেকে (Ai+ Nova)।

আরও পড়ুন: Luka Modric: অবশেষে রিয়েল মাদ্রিদকে চিরবিদায় মদ্রিচের

বিক্রির প্রথম দিনে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট (সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত) পাওয়া যাবে। এছাড়া ৩ মাসের নো কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা মিলবে। কালো, নীল, সবুজ, গোলাপি এবং বেগুনি রঙে স্মার্টফোনদুটি Flipkart এবং Shopsy-র মাধ্যমে কেনা যাবে। Ai+ Nova 5G এবং Pulse স্মার্টফোনে রয়েছে ৬.৭৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। পাওয়ার ব্যাকআপের জন্য এই সিরিজে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল ডুয়েল AI রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোন দুটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলে এবং এগুলিতে ব্যবহার করা হয়েছে nxtQ প্ল্যাটফর্ম।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

Ai+ Nova 5G এবং Pulse মডেলে রয়েছে ১ টিবি পর্যন্ত মেমরি এক্সপানশন, ডেটা এনক্রিপশন, নেক্সট প্রাইভেসি ড্যাশবোর্ড, নেক্সটশেফ স্পেস, নেক্সটমুভ এবং নেক্সট কোয়ান্টাম কমিউনিটি অ্যাপ, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ ৫.০ এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক। Ai+ Pulse মডেলে ব্যবহার করা হয়েছে ইউনিসক T615 প্রসেসর। অন্যদিকে, Ai+ Nova 5G ফোনে দেওয়া হয়েছে আরও শক্তিশালী ইউনিসক T8200 প্রসেসর।

Related Articles